1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাসনাত আবদুল্লাহকে অভিনন্দন জানালেন জসিম ও মঞ্জুরুল আহসান মুন্সী - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম:
৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও তিন মৃত্যু, হাসপাতালে ১১৫৯ এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ট্রাম্প ‌‘মিথ্যা’ বলছেন এবং যুদ্ধবিরতির জন্য ‘মরিয়া’: ইরানি জেনারেল ডাকাতি নয়, জমিজমা সংক্রান্ত বিরোধে নওগাঁয় চার খুন: পুলিশ সুপার থামেনি স্বপ্ন—প্রসবের ৩ দিনেই পরীক্ষার হলে মা শিক্ষকদের পদোন্নতির দাবিতে ববিতে একাডেমিক শাট ডাউন,সেশন জট শঙ্কায় শিক্ষার্থীরা ধর্মপাশায় হাওরের অর্ধেকের বেশি বোরো ধান বৃষ্টির পানিতে তলিয়েছে টেকনাফের পাহাড়ে তিন যুবকের রক্তাক্ত মরদেহ কুবিতে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

হাসনাত আবদুল্লাহকে অভিনন্দন জানালেন জসিম ও মঞ্জুরুল আহসান মুন্সী

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:১৩ পিএম
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা ও ১১-দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই মুখ্য সংগঠকের বড় জয়ের পর তাকে অভিনন্দন জানিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন এবং বিএনপির বহিষ্কৃত নেতা মঞ্জুরুল আহসান মুন্সী।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক পোস্টে তারা এই অভিনন্দন জানান।নির্বাচনের দিন ভোট কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিলেও ফলাফল প্রকাশের পর হাসনাত আবদুল্লাহকে শুভেচ্ছা জানিয়েছে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন।
ফেসবুকে তিনি লিখেন, আমরা একসঙ্গে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ভাইকে দেবিদ্বার গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এরআগে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় জসিম উদ্দিন ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন। ফেসবুক লাইভে এসে তিনি অভিযোগ করেছিলেন, কেন্দ্রগুলোতে ব্যালট ছিনতাই ও নেতাকর্মীদের মারধর করা হয়েছে। এমনকি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকির অভিযোগও তুলেছিলেন তিনি।
এদিকে, বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীও নবনির্বাচিত এমপি হাসনাত আবদুল্লাহকে অভিনন্দন জানিয়েছেন। তিনি তার ফেসবুক পোস্টে লিখেন, হাসনাত আবদুল্লাহকে বিএনপি জোটের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
নির্বাচনের আগে কুমিল্লা-৪ আসনটি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা ছিল। ঋণখেলাপি হওয়ার অভিযোগে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হলে দলটি কার্যত প্রার্থীশূন্য হয়ে পড়ে। পরবর্তীতে জোটগত সিদ্ধান্তের ভিত্তিতে বিএনপি ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *