1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মদ খেয়ে মারামারি ঘটনায় তিন তরুণী গ্রেফতার - আজকের কাগজ
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম:
পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত, লাগল ৪৩ সেলাই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রের পদত্যাগের দাবি নাকচ, এনটিএ সংস্কারের আশ্বাস অধিকার ফেরত পেতে স্বামীর বাড়ির ফটকে স্ত্রীর অনশন বৈরিতার মধ্যেই ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাচ্ছেন নেতানিয়াহু জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি মাছউদ ‘বুক পেতেছি, গুলি কর’—আবু সাঈদের রক্তেই জ্বলে ওঠে জুলাই ‎ইয়াবা বিক্রির দায়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী আটক

মদ খেয়ে মারামারি ঘটনায় তিন তরুণী গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪ ৩:৫৯ পিএম
শেয়ার করুন

সম্প্রতি রাজধানীর গুলশানে ক্যাফে সেলেব্রিটা বারের সামনে কয়েকজন নারীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেদিন ওই বারে কী ঘটেছিল, সংবাদমাধ্যমের কাছে সে বর্ণনা দিয়েছেন রিতা আক্তার সুমি নামের এক নারী।

রিতা আক্তার সুমি বলেন, ‘আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম, কারণ ওখানকার খাবারটা অনেক ভালো। খেতে গিয়েছিলাম। ওই মেয়েরা চারজন মিলে ওয়াশরুমে গিয়েছে। কোনো নিয়ম আছে একটা রেস্টুরেন্টে চারজন মিলে ঢোকা (ওয়াশরুমে)? সিরিয়াল মতো যাওয়া যাওয়া, তাই না?’

তিনি বলেন, ‘ওখানকার ম্যানেজারকে আমি, বাউন্সার যাকে বলে তাকে বললাম যে, ‘‘ভাইয়া, চারজন মিলে ওয়াশরুমে গিয়েছে, আরও কারও তো দরকার পড়তে পারে।’’ বাউন্সার কি করেছে, তাদের বের দিয়েছে ধরে। তাদের বের করে দেওয়ার পরে আমরা ১২টা, সাড়ে ১২টার (রাত) দিকে আমি ও আমার ফ্রেন্ড মিলে বের হচ্ছি। ওদের সঙ্গে আমরা বের হচ্ছি। বের হওয়ার পর ও (আক্রমণকারী নারী) কি করছে, গাড়ি নিয়ে, একটা কালো গাড়ি নিয়ে ভেতরে বসা ছিল। ওখান থেকে এসেই আমার শাড়ির দিকে অ্যাটাক করতেছে।’

রিতা আক্তার সুমি বলেন, ‘প্রথমে আমার গলার দিকে অ্যাটাক করেছে। দেখেছে আমার গলায় কিছু (গহনা) আছে কি না। ওরা চারজন, আর আমি একা। আমি আবার শাড়ি পরা। কীভাবে আমি নিজেকে মেইনটেইন করব?’

তিনি বলেন, ‘সোস্যাল মিডিয়াতে আপনারা সবাই দেখেছেন, কীভাবে ভাইরাল হয়েছে। আমার তো একটা আত্মসম্মান আছে, তাই না? উনি তো একটা নারী, মেয়ে মানুষ। উনার দরকার ছিল, আমাকে একটা থাপ্পড় মারত, উনি আমাকে চুলে ধরত আমার কোনো দুঃখ থাকত না। আমার শাড়িটা খোলার কী দরকার ছিল? এটা সবার কাছে আমার প্রশ্ন। আমি চাই, তাদের সুষ্ঠু বিচার হোক, আর কিছু না। আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে, যেন কোনো বোনের সঙ্গে এ ধরনের ঘটনা না ঘটে।’

তারা মিমাংসার কথা বলছে- সাংবাদিকরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সুমি বলেন, ‘না, আমি কোনো মিমাংসা করব না। আমি হ্যারাসমেন্ট হইছি, সোস্যাল মিডিয়াতে আমি ভাইরাল হয়ে গেছি। উনারা হন নাই। উনারা মিডিয়াতে কথা বলতে ভয় পাচ্ছেন। কেন, আমি যদি দোষ না করি কথা বলতে কোনো প্রবলেম আছে? উনারা দোষ করেছেন বলেই কথা বলতে চাচ্ছেন না। আমি সুষ্ঠু ও ন্যায় বিচার চাই।’

এই বিভাগের আরো খবর