1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বেরোবিতে জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভায় সাংবাদিকদের প্রবেশে প্রক্টরের বাঁধা - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

বেরোবিতে জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভায় সাংবাদিকদের প্রবেশে প্রক্টরের বাঁধা

বেরোবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ১০:২১ পিএম
শেয়ার করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভায় প্রবেশে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের বাঁধা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আলোচনা সভার সভাপতি প্রফেসর ড. ফেরদৌস রহমান।

আজ বুধবার ( ৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রবেশ করতে চাইলে বাঁধা দেন তিনি ।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আবু সাঈদ বলেন, আজ বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১০৮ তম সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ থাকায় এই আলোচনা সভা প্রতিবাদে শিক্ষার্থীদের একাংশ অবস্থান কর্মসূচি পালন করেন।একপর্যায়ে

অবস্থান কর্মসূচি পালনকারী শিক্ষার্থী ও প্রক্টর বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে প্রক্টরের আশ্বাসে শিক্ষার্থীরা চলে যায়।শিক্ষার্থী চলে যাওয়ার পর সংবাদ সংগ্রহের জন্য আমরা বিশ্ববিদ্যালয় কর্মরত কয়েকজন সাংবাদিক সভা কক্ষে প্রবেশের অনুমতি চাইলে তিনি হাতের ইশারায় প্রবেশ করতে নিষেধ করেন এবং চলে যেতে বলেন।”

তিনি আরও বলেন, “প্রক্টর যখন প্রবেশে বাঁধা দিয়েছেন তখন আলোচনা সভা চলমান ছিল এবং উপাচার্যসহ প্রায় সবাই উপস্থিত ছিলেন। ”

এই বিষয়ে প্রক্টর ও আলোচনা সভার সভাপতি প্রফেসর ড. ফেরদৌস রহমান বলেন,সাংবাদিকদের বাঁধা দেওয়া হয় নাই। যখন তারা প্রবেশ করতে চেয়েছে তখন প্রোগ্রাম পুরোপুরি শুরু হয়নি।”

উল্লেখ্য যে, আলোচনা সভার চিঠি অনুযায়ী বিকাল সাড়ে ৩ টায় আলোচনা সভা শুরু হয়েছে।

এই বিভাগের আরো খবর