
কুমিল্লা জেলা পুলিশের অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি ও পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম এর কঠোর নির্দেশনায় জেলাজুড়ে অপরাধীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম সোমবার (২০ এপ্রিল)ভোর বেলায় গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ থানাধীন দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
দূর্গাপুর এলাকার মৃত আব্দুল মান্নানের নতুন বাড়িতে ডিবি অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মো: সোলেমান কে গ্রেফতার করে। এসময় আসামির হেফাজত থেকে ১টি ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তল (ম্যাগজিনসহ),৫ রাউন্ড তাজা গুলি,৩০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ অর্থ,
পুলিশের ১টি ব্যবহৃত হ্যান্ডকাফ,১টি ফিল্ড ক্যাপ,১টি ওয়াকিটকি, ১টি খেলনা পিস্তল,
১টি স্টিলের কুড়াল ও ৩টি ধারালো কিরিজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি মো: সুলেমানের বিরুদ্ধে অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সরকারি সরঞ্জাম অবৈধভাবে হেফাজতে রাখার দায়ে সদর দক্ষিণ থানায় নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে ইতিপূর্বেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ে ৮ টি মামলা রয়েছে।
ডিবি পুলিশের সফল অভিযান প্রসঙ্গে পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম
বলেন, “কুমিল্লা জেলা পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ও সন্ত্রাসমুক্ত জনপদ গড়তে বদ্ধপরিকর। আমরা অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির ফলেই এই ধরণের দুর্ধর্ষ অপরাধীকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। পুলিশের পোশাক ও সরঞ্জাম ব্যবহার করে যারা অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করে, তাদের জন্য এটি একটি কড়া বার্তা। আমাদের এই বিশেষ অভিযান চলমান থাকবে।”
Leave a Reply