1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৭ - আজকের কাগজ
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২৬ ৯:০৩ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ৩১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী এবং জিআর ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্তসহ মোট ৭ জন আসামিকে গ্রেফতার করেছে।

আজ শুক্রবার (৮ মে) বিকাল ৪ ঘটিকায় এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন। গ্রেফতারকৃত সকল আসামিকে আজ দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ৩১ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন মোঃ বিদ্যুৎ হোসেন ওরফে গোবড়া (২৪), পিতা: মোঃ রেজাউল করিম এবং মোঃ শাওন ইসলাম (২৩), পিতা: মোঃ আসমান বিশ্বাস। উভয়ের ঠিকানা গ্রাম: নয়ানগর (বালুপাড়া), থানা: হাকিমপুর, জেলা: দিনাজপুর। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

একই সাথে পুলিশ বিভিন্ন সময়ে দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আরও ৫ জন আসামিকে গ্রেফতার করেন তারা হলেন মোঃ আইনুল (৩৭), পিতা: মোঃ তায়েজ উদ্দিন ওরফে তাজো মিয়া (সাং- নওপাড়া)৷ মোঃ সুজন ওরফে সুমন, পিতা: নূর ইসলাম (পালক পিতা), (সাং- বড় জালালপুর)৷ মোঃ সেতু (২৮), পিতা: হেলাল (সাং- বাসুদেবপুর)৷ এবং মোঃ হারুনুর রশিদ ওরফে হারুন (৪৩), পিতা: মৃত মন্টু মিয়া (সাং- বাসুদেবপুর ক্যাম্পপট্টি)।

এছাড়া বিশেষ অভিযানে ঢাকা মহানগরীর যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-০২ এর সিআর নং-৯১৫/১৮ মামলায় সাজাপ্রাপ্ত আসামি মোঃ মামুনুর রশিদকে গ্রেফতার করা হয়েছে। তিনি মাধবপাড়া এলাকার মোঃ মোজাম্মেল হকের ছেলে। আদালত তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪,৬৩,৪৮০ (চার লক্ষ তেষট্টি হাজার চারশত আশি) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছিলেন।

থানা কর্তৃপক্ষ জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর