1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় আটত্রিশ লাখ টাকা ব্যায়ে খাল খনন প্রকল্পের উদ্বোধন - আজকের কাগজ
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

নওগাঁয় আটত্রিশ লাখ টাকা ব্যায়ে খাল খনন প্রকল্পের উদ্বোধন

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২৬ ১০:৩১ পিএম
শেয়ার করুন

কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁর বদলগাছীতে গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন ও সংস্কার প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল ৩১ মে রবিবার দুপুরে বদলগাছী উপজেলার ঢেকড়া এলাকা থেকে খোর্দ্দভবন ব্রিজ পর্যন্ত ১২০০ মিটার দৈর্ঘ্যের এ খাল সংস্কার কাজের উদ্বোধন করেন।
ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ২০২৫-২৬ অর্থবছরে ৩৮ লাখ ৩৬ হাজার ৬১০ টাকা এ প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান। এ খাল খনন উপলক্ষে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, খাল, নদী ও জলাশয় রক্ষা করা শুধু পরিবেশের জন্য নয়, কৃষি ও গ্রামীণ অর্থনীতির জন্যও অত্যন্ত জরুরি।
দীর্ঘদিন পলি জমে খালের নাব্যতা কমে যাওয়ায় কৃষকরা সেচ ও পানি নিষ্কাশনে চরম ভোগান্তিতে পড়েছিলেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে ফসলি জমিতে পানি প্রবাহ স্বাভাবিক হবে, জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান জানায়,খালটি সংস্কারের ফলে আশেপাশের কয়েক হাজার বিঘা জমির পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে। এছাড়া জীববৈচিত্র্য সংরক্ষণ ও মৎস্য সম্পদ বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় কৃষক আব্দুর রউফ জানান, দীর্ঘদিন খালটি ভরাট থাকায় বর্ষায় ফসলি জমি ডুবে যেত। প্রতি বছর লোকসান গুনতে হতো, খাল খনন হলে ফসল উৎপাদন ভালো হবে এবং পরিবেশের ভারসাম্য ফিরে আসবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বদলগাছী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, বালুভরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল-এমরান হোসেন প্রমুখ।

এই বিভাগের আরো খবর