1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
প্রথমবারের মতো জবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চলছে নিবন্ধন - আজকের কাগজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম:
ধর্ষণের শিকার কিশোরীর ছবি তুলে ফেসবুকে দিলেন ওসি মনির! নওগাঁয় বিয়ের দাবিতে চার সন্তানের জনকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন আসছে বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ভিসার নিয়মে কেন হঠাৎ বড় পরিবর্তন আনল ভারত? মোহাম্মদপুরে দুই নারীর ব্যাগ-স্বর্ণ ছিনতাই, র‍্যাবের হাতে একজন ধরা পরিস্থিতি অনুকূলে, রাজনীতিতে ফেরার চেষ্টা আ.লীগের শরিকদের মোবাইল ফোনে পরিচয়ের ফাঁদে অপহরণ: নারীসহ ৫ জন গ্রেপ্তার বুধবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা প্রথমবারের মতো জবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চলছে নিবন্ধন

প্রথমবারের মতো জবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চলছে নিবন্ধন

জবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৮:১৮ পিএম
শেয়ার করুন

তরুণ চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার ও সৃজনশীল শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পরিসরে নিজেদের কাজ তুলে ধরার নতুন সুযোগ তৈরি করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়টির ফিল্ম অ্যান্ড টেলিভিশন (FNT) বিভাগ আয়োজন করতে যাচ্ছে ‘1st JnU FNT International Student Film Festival-2026’, যেখানে অংশ নেবেন দেশ-বিদেশের শিক্ষার্থীরা।

আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবটি কবে আয়োজিত হতে যাচ্ছে তা এখনও চূড়ান্ত না হলেও আয়োজক সূত্রে জানা যায়, জুন মাসের শেষ দিকে অথবা জুলাইয়ের শুরতে আয়োজনের সম্ভাব্য তারিখ ধরে ইতোমধ্যেই সার্বিক কার্যক্রম শুরু হয়েছে। তবে আমন্ত্রিত অতিথিসহ সার্বিক কার্যক্রমের সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত তারিখ ঘোষনা করা হবে।

তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যেই আয়োজনকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের কাছ থেকে চলচ্চিত্র ও চিত্রনাট্য আহ্বান করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, আগামী ১০ জুন পর্যন্ত প্রতিযোগিতার জন্য নির্মাণকর্ম জমা দেওয়া যাবে। উৎসবে সর্বমোট ৮টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যার মধ্যে আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পাঁচটি বিভাগ রাখা হয়েছে। এগুলো হলো: স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র (Cineman), গ্রুপ প্রোডাকশন (Cinema People), চিত্রনাট্য রচনা (Screenwriter), প্রামাণ্যচিত্র (Documaker) এবং নারী নির্মাতাদের জন্য বিশেষ বিভাগ Cinewomen।

এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থীদের জন্য আন্তঃব্যাচ প্রতিযোগিতার আওতায় Best Maker (Short Fiction Film), Best Group Fiction এবং Best Group Documentary শিরোনামে আরও তিনটি বিভাগ রাখা হয়েছে।

আয়োজকদের নির্দেশনা অনুযায়ী, কেবল বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরাই উৎসবে অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতায় জমা দেওয়া চলচ্চিত্রের দৈর্ঘ্য সর্বোচ্চ ২০ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।

আবেদনকারীদের চলচ্চিত্রের শিরোনাম, পরিচালক ও প্রযোজকের নাম, নির্ধারিত বিভাগ, পোস্টার, গুগল ড্রাইভ লিংক, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, বিভাগ, সেশন এবং বৈধ শিক্ষার্থী পরিচয়পত্র জমা দিতে হবে।

আগ্রহী অংশগ্রহণকারীরা তাদের নির্মাণকর্ম ও প্রয়োজনীয় তথ্য Jnufntfestofficial@gmail.com ঠিকানায় পাঠিয়ে উৎসবে অংশ নিতে পারবেন। চলচ্চিত্রকে বৈশ্বিক সংযোগ ও সৃজনশীল প্রকাশের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয়ে আয়োজিত এ উৎসবকে ঘিরে ইতোমধ্যেই জোর প্রস্তুতি চলছে জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই আয়োজন শিক্ষার্থীদের আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার নতুন সুযোগ সৃষ্টি করবে।

আয়োজকদের পক্ষ থেকে জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মোঃ নিসতার জাহান কবীর বলেন, “আমাদের বিভাগের শিক্ষার্থীরা ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে নিজেদের দক্ষতার ও সাফল্যের স্বাক্ষর রেখেছে। বিশেষ করে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে তাদের অর্জন প্রমাণ করে যে, প্রতিভা ও সৃজনশীলতার দিক থেকে তারা বিশ্বমানের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সক্ষমতা রাখে। অতীতে বিভাগীয় পর্যায়ে ছোট পরিসরে নানা আয়োজন হলেও তিন দিনব্যাপী আন্তর্জাতিক পরিসরের এমন বৃহৎ উদ্যোগ এটিই প্রথম। তাই এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে, তাদের সৃজনশীল চর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিক নির্মাতাদের সঙ্গে ভাব ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে।

তিনি আরও বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই উৎসব চলচ্চিত্র শিল্পের উৎকর্ষ সাধনের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের মর্যাদাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে এবং বিশ্বপরিসরে বাংলাদেশের সৃজনশীল সম্ভাবনা ও সাংস্কৃতিক শক্তির একটি ইতিবাচক ও উজ্জ্বল প্রতিচ্ছবি তুলে ধরবে।”

এই বিভাগের আরো খবর