1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মসজিদের ভেতর ইমামের ঝুলন্ত মরদেহ, চিরকুট উদ্ধার - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ

মসজিদের ভেতর ইমামের ঝুলন্ত মরদেহ, চিরকুট উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২৬ ৯:০৮ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে মোহাম্মদ আমির হোসেন নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই ইমামের বাড়ি বাঁশখালী উপজেলায়। তিনি দীর্ঘ ১৩ বছর ধরে এ মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে নামাজ পড়ার সময় মুসল্লিরা ইমামকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে মসজিদের দ্বিতীয় তলায় তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এসময় মরদেহের পাশে একটি ডায়েরি পড়েছিল। ডায়রি থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করে।

‎‎মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতয়াল্লি মোহাম্মদ ইফতেকার আহমেদ বলেন, মঙ্গলবার আসরের নামাজের সময় মুসল্লিদের নিয়ে তিনি (ইমাম) নামাজ পড়েন। কিন্তু মাগরিব ও এশার নামাজের সময় তিনি মসজিদে অনুপস্থিত ছিলেন। আমরা মনে করেছিলাম ইমাম সাহেব কোথাও কাজে গেছেন।

পরে স্থানীয়রা তাকে খুঁজতে খুঁজতে দ্বিতীয় তলায় জানালা দিয়ে দেখেন তার নিথর দেহ ফ্যানের সিলিংয়ের সঙ্গে ঝুলছে। নিচে পড়ে আছে একটি মই।

‎‎সীতাকুন্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরো খবর