1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দিনাজপুরে ২৯ বিজিবির অভিযানে ভারতীয় ট্যাবলেট জব্দ - আজকের কাগজ
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:

দিনাজপুরে ২৯ বিজিবির অভিযানে ভারতীয় ট্যাবলেট জব্দ

​হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২৬ ৯:১২ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

​আজ শনিবার (২৭ জুন) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান।

​বিজিবি সূত্রে জানা যায়, ২৭ জুন আনুমানিক রাত ২ ঘটিকায় ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ খানপুর বিওপির একটি বিশেষ চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে। দীর্ঘ পরিকল্পনা ও নিশ্ছিদ্র নজরদারির অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩,০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়। তবে অভিযানের সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

​গণমাধ্যমকে দেওয়া এক বার্তায় ব্যাটালিয়ন অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর অবস্থান ও চোরাচালান বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংস করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এই বিভাগের আরো খবর