
মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি’র আয়োজনে মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফুটবল টুর্ণামেন্ট – ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ জুলাই (শুক্রবার) সকালে রাজধানী মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মাঠে মাল্টিমিডিয়া সাংবাদিকদের নিয়ে ফুটবল খেলার আয়োজন করে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি।
টুর্ণামেন্টে মোট ৪ টি দল অংশ গ্রহণ করে দুদলে বিভক্ত হয়ে, প্রথমে মিডিয়া লিজেন্ড ও ইনফো সোলজার’র খেলায় মিডিয়া লিজেন্ডে ৫-০ গোলে হারিয়ে জয় পেয়েছে ইনফো সোলজার। দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় স্বাধীন বাংলা মাদক বিরোধী সোসাইটি বনাম মিডিয়া ওয়ারিয়র্স।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বিশেষ অতিথি ছিলেন, প্রবাসী ও কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর, (এমপি)।
ফরিদা খানম, ঢাকা জেলা প্রশাসক, স্বাধীন বাংলা মাদক বিরোধী সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম নিজামী, বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ও ভ্যান অটোচালক দলের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা, কমান্ডার মিস্টার বাদশা ভাসানী, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, জাতীয়তাবাদী রিকশা ও ভ্যান অটোচালক দলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মাসুদ রানা প্রমূখ, অনুষ্ঠিত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছে স্বাধীন বাংলা মাদক বিরোধী সোসাইটি।
ইনফো সোলজার ও মিডিয়া ওয়ারিয়র্স’ ফাইনালে মুখোমুখি হয়, ফাইনালে মিডিয়া ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয় ইনফো সোলজারকে ৫- ০, গোলে পরাজিত করে, খেলা শেষে চ্যাম্পিয়ন বিজয়ী দলকে পুরুস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা এসময় তারা বলেন, মাদক যুব সমাজকে ধংস করে দিচ্ছে, ‘মাদককে না বলুন’ মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন।
মাদকের বিরুদ্ধে আমাদের সকলকে সোচ্চার হতে হবে, প্রতিবাদ করতে হবে তা নাহলে আমাদের যুব সমাজের উন্নতি সম্ভব নয়, খেলাধুলা আমাদের দেহ ও মনকে ভালো রাখে, আজকের এ টুর্ণামেন্টের ভূয়সী প্রশংসা করে এরকম অনুষ্ঠান আয়োজন করায় আয়োজক সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।