
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের বিশাইদ এলাকায় শনিবার সকালে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত ওই গৃহবধূ হলেন, উপজেলার আটাবহ ইউনিয়নের বিশাইদ এলাকার শ্রী মঙ্গল চন্দ্র সরকারের মেয়ে এবং একই এলাকার বীরেন্দ্র চন্দ্র সরকারের স্ত্রী শ্রী মিতু সরকার (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার ভোরে ওই গৃহবধূর স্বামী বীরেন্দ্র চন্দ্র সরকার জীর্বিকার সন্ধানে কাজে চলে গেলে ফাঁকা বাড়িতে নিজ কক্ষে ফ্যানের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্নহত্যার করার ঘটনা ঘটেছে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কতর্ব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষনা করেন।তবে পুলিশ ওই গৃহবধূর আত্মহত্যার কারন এখনো নিশ্চিত হতে পারেনি।পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন,মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এই মৃত্যুর রহস্য উদঘাটন করার চেষ্টা চালাচ্ছে।এবিষয়ে অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।