1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ—হিলিতে জাতীয় মৎস্য পক্ষ পালিত - আজকের কাগজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি, আইন অনুমোদন মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবের মেয়াদ বাড়ল হাটহাজারীতে দিনদুপুরে এক যুবককের উপর গুলিবর্ষণ মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা করল নারকোটিক্স খুলনায় সাংবাদিকদের ওপর গুলির ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা মিঠু গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহদীসহ আটক ৩ ইরানকে সাদা পতাকা তোলার আহ্বান ট্রাম্পের, ওমানে হামলার হুমকি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ—হিলিতে জাতীয় মৎস্য পক্ষ পালিত

হাসান আলী
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৭:০৫ পিএম
শেয়ার করুন

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হচ্ছে।

রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। র‍্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও সফল মৎস্য চাষিদের করণীয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে মৎস্য উৎপাদন ও উদ্যোক্তা উন্নয়নে অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাহাদি হাসান, কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মুনতাসীর মামুন, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু খান, কৃষক দলের সাধারণ সম্পাদক আজাদ হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আকতারুজ্জামান।

এই বিভাগের আরো খবর