1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিজিবির অভিযানে ভারতীয় ট্যাবলেট ও বাংলা মদ তৈরির বড়ি জব্দ - আজকের কাগজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি, আইন অনুমোদন মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবের মেয়াদ বাড়ল হাটহাজারীতে দিনদুপুরে এক যুবককের উপর গুলিবর্ষণ মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা করল নারকোটিক্স খুলনায় সাংবাদিকদের ওপর গুলির ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা মিঠু গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহদীসহ আটক ৩ ইরানকে সাদা পতাকা তোলার আহ্বান ট্রাম্পের, ওমানে হামলার হুমকি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

বিজিবির অভিযানে ভারতীয় ট্যাবলেট ও বাংলা মদ তৈরির বড়ি জব্দ

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৮:৪৫ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ৩ লাখ ৩৬ হাজার ৪৫০ টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ ও বাংলা মদ তৈরির বড়ি জব্দ করেছে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ-উজ্জামান।

বিজিবি সূত্রে জানা যায়, ১৬ আগস্ট ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীন অচিন্তপুর বিওপি, জলপাইতলী বিওপি ও কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ৬০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২৮৮ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ এবং ১৬ হাজার ৩৫০ পিস বাংলা মদ তৈরির বড়ি জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য ৩ লাখ ৩৬ হাজার ৪৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি সংশ্লিষ্টদের আটক করতে বিজিবির অভিযান দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর