1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রাম পাঁচলাইশ এলাকার ১টি জুয়েলারি শপ থেকে আত্মসাৎকৃত ৯৯ ভরি স্বর্ণসহ ছয়জনকে গ্রেপ্তার - আজকের কাগজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব শেখ হাসিনা ইতিহাস থেকে স্বৈরশাসকদের পরিণতির শিক্ষা নেননি: তথ্যমন্ত্রী নওগাঁয় শতর্বষী শিক্ষা প্রতিষ্ঠানের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, অবগত নন শিক্ষা অফিসার নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্ছা খোঁয়াড়ে ৫৫ ভারতীয় মোবাইল, গ্রেপ্তার ১ ঘোড়াঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত মা-মেয়ে চট্টগ্রাম পাঁচলাইশ এলাকার ১টি জুয়েলারি শপ থেকে আত্মসাৎকৃত ৯৯ ভরি স্বর্ণসহ ছয়জনকে গ্রেপ্তার চরম দুর্দশা নিয়ে পশ্চিম এশিয়া ছাড়তে বাধ্য হলো মার্কিন বিমানবাহী রণতরী শপথ নিলেন নতুন চার মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী

চট্টগ্রাম পাঁচলাইশ এলাকার ১টি জুয়েলারি শপ থেকে আত্মসাৎকৃত ৯৯ ভরি স্বর্ণসহ ছয়জনকে গ্রেপ্তার

রাজু চৌধুরী
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ৯:৪৬ পিএম
শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি ও এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৯৯ ভরি।
বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

পুলিশ জানায়, পাঁচলাইশের প্রবর্তক মোড়ের মিমি সুপার মার্কেটের ‘নিউ কনক বাহার জুয়েলার্স’-এর মালিক বিপ্লব বসাকের ভাষ্যমতে সেখানে প্রায় ১২ থেকে ১৩ বছর ধরে সেলসম্যান হিসেবে কাজ করতেন রোমেন দে (৩৬)।

কিন্তু গত ১৪ আগস্ট দোকানের মজুদ মিলাতে গিয়ে ৫৩টি স্বর্ণের চুড়ি না পাওয়ার বিষয়টি নজরে আসে। পরে দেখা যায়, চুড়িগুলোর পরিবর্তে বক্সগুলোতে ইমিটেশন চুড়ি রাখা হয়েছে। আত্মসাৎ করা চুড়িগুলোর আনুমানিক মূল্য ১ কোটি ৮৮ লাখ ২৯ হাজার ৯০০ টাকা।

ঘটনার পর ১৫ আগস্ট পাঁচলাইশ থানায় মামলা করেন দোকান মালিক। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮ আগস্ট রাত ২টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে রোমেন দেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে রোমেন জানান, আত্মসাৎ করা স্বর্ণের চুড়িগুলো বিভিন্ন জুয়েলারি দোকানে বন্ধক রাখা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকলিয়ার মিয়াখান নগর রোডের ‘মর্ডাণ ইরানী জুয়েলার্স’-এর মালিক শ্যামল সিংহকে (৪৭) গ্রেপ্তার করা হয়।

শ্যামলের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দোকান থেকে সাতটি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য এবং রোমেনের তথ্যের ভিত্তিতে নগরের বিভিন্ন জুয়েলারি ও বন্ধকী ব্যবসায়ীর কাছ থেকে বাকি চুড়িগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কোতোয়ালীর বিভিন্ন দোকান থেকে ৩৭টি এবং বাকলিয়া ও চকবাজারের বিভিন্ন দোকান থেকে আরও ১১টি চুড়ি উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৫৫টি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়েছে।

মামলায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আত্মসাৎ করা বাকি স্বর্ণের চুড়ি ও ঘটনার সাথে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে ।

এই বিভাগের আরো খবর