1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী কালা মোবারকসহ ৪ জনকে গ্রেপ্তার - আজকের কাগজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:

চট্টগ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী কালা মোবারকসহ ৪ জনকে গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ৭:৫০ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী শুটার কালা মোবারকসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে নগরের ২ নম্বর গেট এলাকায় চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

এর আগে, গতকাল বুধবার ফটিকছড়ির লেলাং এলাকার শাহনগর পল্লানপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৪টি দেশি-বিদেশী পিস্তল ও বিপুল গোলাবারুদ উদ্ধার করা হয়। গ্রেপ্তার অন্য তিনজন হলেন—মোহাম্মদ রাইহান ওরফে রায়হান (৪০), মো. ফরিদ (৫০) ও মো. নাছির (৫২)। তাদের মধ্যে রাইহান ‘শিবির বাবুলের’ ফুফাতো ভাই বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মোবারক পাহাড়তলী এলাকায় গত ১৩ জুন মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। সিসিটিভি ফুটেজেও তাকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মোবারকের বিরুদ্ধে ফটিকছড়ির জামাল ও সাদ্দাম হত্যা, রাউজানের মাসুদ হত্যা এবং নগরের সরোয়ার বাবলা হত্যা মামলাসহ একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে।

পুলিশ জানায়, তিনি বড় সাজ্জাদ বাহিনীর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও রায়হানের ঘনিষ্ঠ সহযোগী এবং বাহিনীর প্রধান শুটার হিসেবে পরিচিত।

এসপি মাসুদ আলম বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের উৎস এবং কীভাবে এসব অস্ত্র অপরাধীদের হাতে পৌঁছেছে, বিশেষ করে উদ্ধার হওয়া ৯ এমএম পিস্তলটি কোতোয়ালী থানার লুট হওয়া সরকারি অস্ত্র কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর