1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চরফ্যাশনে পাটগাছ কাটায় ৬জনকে কুপিয়ে জখম - আজকের কাগজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:

চরফ্যাশনে পাটগাছ কাটায় ৬জনকে কুপিয়ে জখম

এআর সোহেব চৌধুরী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ৭:৫৬ পিএম
শেয়ার করুন

পাট গাছ কাটাকে কেন্দ্র করে চরফ্যাশন উপজেলায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার জাহানপুর ইউনিয়নের ওমরাবাজ গ্রামের ২নম্বর ওয়ার্ডে জমির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ৬জন গুরুতর আহতের খবর পাওয়া গেছে। আহতরা হলেন,ফরিদ (৩৫) আকতারা বেগম (৪০)রাশেদা বেগম (৩৮) সামিয়া (১৮) শফিউল্লাহ মেম্বার (৭০),সিয়াম (২০) ও প্রতিপক্ষের সাখাওয়াত হোসেন (২৫)। আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর আহত সামিয়া ও ফরিদকে চিকিৎসকরা বরিশাল শেরে বাংলা মেডিকেলে রেফার্ড করেন। শশীভূষণ থানায় ভুক্তভোগী শফিউল্লাহ মিয়া বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়,জাহানপুর ইউনিয়নের ওমরাবাজ গ্রামে একটি জমির মালিকানা ও ভোগদখল নিয়ে স্থানীয় দুইটি পক্ষের মধ্যে
দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এক পক্ষ ওই বিরোধপূর্ণ জমিতে রোপণকৃত পাটগাছ কাটতে যায়। এতে প্রতিপক্ষের সাখাওয়াত ও তার ভাই মনিরসহ তার স্ত্রী মুসলিমা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে প্রথমে
বাকবিতণ্ডার একপর্যায়ে সাখাওয়াত ও মুছলিমা ও মনিরসহ প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো দা দিয়ে কুপিয়ে তাদের গুরুতর আহত করে। প্রায় ঘণ্টাব্যাপী দুইগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। হাসপাতালের জরুরি বিভাগ
সূত্রে জানা গেছে, আহতদের অনেকের মাথায়, হাত-পায়ে এবং শরীরে ধারালো
অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি রেখে
চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় ২জনকে উন্নত চিকিৎসার
জন্য জেলা সদর হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে
রেফার্ড করা হয়েছে। প্রতিপক্ষের অভিযুক্ত ও আহত সাখাওয়াত বলেন,তাদের জমি পেছনে আমাদের জমি সামনে। তারা আমাদের জমির পাটগাছ কাটলে আমরা ভিডিও করি। সেখানে শফিউল্লাহ মিয়া আমাদের গালমন্দ করে ও আমাদের উপর হামলা করে।
সংঘর্ষের খবর পেয়ে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা পুলিশের একটি দল দ্রুত
ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও নতুন করে সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা
হয়েছে ও থানায় মামলা রুজু হয়েছে বলে জানান শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মদ।

এই বিভাগের আরো খবর