1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
উচ্চশব্দে মোটরসাইকেল চালানো নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১২ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম:

উচ্চশব্দে মোটরসাইকেল চালানো নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১২

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ৮:৫২ পিএম
শেয়ার করুন

মাদারীপুরের রাজৈরে উচ্চশব্দে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব স্বরমঙ্গল গ্রামে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব স্বরমঙ্গল গ্রামের জাকারিয়া খালাসির ছেলে রিমান খালাসি বন্ধুদের নিয়ে কয়েকটি মোটরসাইকেলে করে এলাকায় ঘোরাঘুরি করছিলেন। উচ্চশব্দে মোটরসাইকেল চালানোয় একই গ্রামের আজিজুল রহমান হাওলাদারের ছেলে কুসু হাওলাদার লোকজন নিয়ে প্রতিবাদ করেন। তখন রিমান ও কুসুর মধ্যে তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। এর মধ্যে ইয়ার আলী ও সজিব হোসেন নামে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে উত্তেজনা থাকায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই বিভাগের আরো খবর