1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
৫০ শতাংশের ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ও কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম:
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ ৯৫ হাজার টাকার বাসমতি চাল ও ফুচকা জব্দ ইমারত বিধিমালা লঙ্ঘন: ৫ ভবনে অভিযান, সিলগালা ২; ব্র‍্যান্ড ব্র‍্যাকেটকেই জরিমানা ৮ লাখ টাকা বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্ব রবিউল-সাজিদ

৫০ শতাংশের ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ও কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ মে, ২০২৪ ৩:২২ পিএম
শেয়ার করুন

নওগাঁর রাণীনগরে ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ মে)সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রণসিংগার গ্রামের কৃষক নাহিদ শাহের হাতে হারভেস্টার মেশিনের চাবি তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এ্যাড. ওমর ফারুক সুমন। এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ, এমপির সহধর্মিণী কোরাতুল আইন ছড়া প্রমুখ।

উপজেলা কৃষি বিভাগ জানায়, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে রাণীনগর উপজেলায় ৬জন কৃষক ৬টি কম্বাইন হারভেস্টার মেশিন পাবে। এর মধ্যে উদ্বোধনের সময় একজনকে দেওয়া হয়েছে। আবার বাকি ৫টি হারভেস্টার মেশিন আগামী ১৫ মে’র মধ্যে বিতরণ করা হবে।

এই বিভাগের আরো খবর