1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঘোড়াঘাটে আদা ক্ষেতে গাঁজার চাষ, ১২ ফুট গাছসহ যুবক গ্রেপ্তার - আজকের কাগজ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা উলিপুরে পুকুরে ভেসে উঠল ১৮ মাসের সাফিউল্লাহর মরদেহ ঘোড়াঘাটে আদা ক্ষেতে গাঁজার চাষ, ১২ ফুট গাছসহ যুবক গ্রেপ্তার একটি সঠিক তথ্য একটি বড় ধরনের অপরাধ রুখে দিতে পারে: র‍্যাব-৭ অধিনায়ক একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে আর সমাজের লোকজনের ঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছে: রিজভী চাঁদা দাবি ও মানহানীর অভিযোগে পটিয়ায় ইনকিলাব সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও বিপুল সংখ্যক গুলি, নারীসহ ৬ ডাকাত গ্রেপ্তার পাতাড়ি ইউনিয়নকে শান্তিপ্রিয় ও জনবান্ধব গড়ার প্রত্যয় আনিসুর রহমানের

ঘোড়াঘাটে আদা ক্ষেতে গাঁজার চাষ, ১২ ফুট গাছসহ যুবক গ্রেপ্তার

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৮:২৮ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের ঘোড়াঘাটে বসতবাড়ির আঙিনায় আদা চাষের আড়ালে অভিনব উপায়ে গাঁজা চাষের অভিযোগে আবু তালেব (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার আদা ক্ষেত থেকে উদ্ধার করা হয় প্রায় ১২ ফুট উচ্চতার দুটি বিশালাকৃতির গাঁজার গাছ।

​সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। সোমবার দিবাগত শেষ রাতে (রাত দেড়টার দিকে) উপজেলার বুলাকীপুর ইউনিয়নের শ্রী হরিবিহরি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবু তালেব ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

​পুলিশ জানায়, বসতবাড়ির আঙিনায় আদা ক্ষেতের মধ্যে গোপনে গাঁজা চাষ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-র নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গভীর রাতে সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে আবু তালেবের আদা ক্ষেত থেকে প্রায় ২০ কেজি ওজনের দুটি গাঁজার গাছ জব্দ করা হয়। এর মধ্যে একটি গাছের ওজন ১২ কেজি এবং অন্যটির ৮ কেজি।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আবু তালেব স্বীকার করেছেন, নিজের সেবন ও বিক্রির উদ্দেশ্যে বিগত ৬-৭ মাস ধরে তিনি আদা চাষের অন্তরালে গাছ দুটি পরিচর্যা করে আসছিলেন৷

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, নিষিদ্ধ মাদক গাঁজা চাষের অপরাধে আবু তালেবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

​এদিকে আদা ক্ষেতে গাঁজা চাষের এই ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। ভবিষ্যতে যাতে কেউ এমন অপরাধমূলক কর্মকাণ্ড করার সাহস না পায়, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলা হবে।

এই বিভাগের আরো খবর