1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষকদের শোক র‌্যালি-মানববন্ধন - আজকের কাগজ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীকে দাহ্য পদার্থ দিয়ে শরীর ঝলসে ২ দিন ঘরে আটকে রাখার অভিযোগ, স্বামী আটক গাজী নজরুলের এমপি পদ নির্ভর করছে পুলিশের পদক্ষেপের ওপর: স্পিকার কুড়িগ্রামে চার্জার খুলতে গিয়ে প্রাণ গেল যুবকের লংমার্চে গিয়ে গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী পুলিশে বড় রদবদল: ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রিমান্ড শেষে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা কারাগারে জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী চরফ্যাশনে ব্যবসায়ীর বিরুদ্ধে সাংবাদিকের অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন

অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষকদের শোক র‌্যালি-মানববন্ধন

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২৯ পিএম
শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় দ্রুত সময়ে বিচার, গ্রেপ্তার ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শোক র‌্যালি ও মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতি। সোমবার বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শোক র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গোলচত্বরে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী, বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. সৈয়দুর রহমান, শিক্ষক সমিতির আহ্বায়ক শামিমা নাছরিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।মানববন্ধনে শিক্ষক নেতারা বলেছেন, অপ্রতিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের এরই মধ্যে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এ সময় বিশ্ববিদ্যালয়ে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন এবং পুরো ক্যাম্পাসকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার দাবি জানানো হয়।
শিক্ষক সমিতির কর্মসূচির পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে মানববন্ধন ও বিভিন্ন দাবি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরো খবর