1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাকলিয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি, আটক ১৫ - আজকের কাগজ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

বাকলিয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি, আটক ১৫

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১২ পিএম
শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সড়কে চলাচলরত সিএনজি অটোরিকশার গ্লাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোডের মোরশেদ টাওয়ারের সামনে পাকা সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত ব্যক্তিরা জনসাধারণের জানমালের ক্ষতি ও নাশকতা সৃষ্টির চেষ্টা করেন এবং সড়কে চলাচলরত সিএনজি অটোরিকশার গ্লাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করেন।

ঘটনার খবর পেয়ে বাকলিয়া থানার টহল পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনায় সরাসরি জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ।

অভিযানে সংঘর্ষে সরাসরি জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানে কোনো অস্ত্র বা অন্য কোনো সামগ্রী উদ্ধারের তথ্য প্রেস রিলিজে জানানো হয়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরো খবর