1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় গ্রাম পুলিশদের মধ্যে বাইসাইকেল বিতরণ করলেন এমপি - আজকের কাগজ
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতে স্ত্রীর কাছে ফোনে টাকা দাবি, সকালে হোটেলে মিলল শিক্ষকের লাশ ‘আমার সুইটিরে আইনা দ্যাও, আমি ওরে দেহুম’ পুলিশের ওপর হামলা করে ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত এএসআই ‘সুপারভাইজার বাস চালাচ্ছিলেন’, ওভারটেক করতে গিয়ে সংঘর্ষে নিহত ১৪ এবার নাতির অস্ত্রের আঘাতে দাদার ক্ষতবিক্ষত লাশ! আটক নাতি নিখোঁজের ২৪ দিন পর শালবনে মিলল নিহত কিশোরের দেহাবশেষ, গ্রেপ্তার ২ চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে নেশার টাকা না দেওয়ায় পাবনায় মাকে জবাই করে হত্যা, ছেলে আটক জুলাইয়ে ছাত্র-জনতা চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: ডা. শফিকুর রহমান

নওগাঁয় গ্রাম পুলিশদের মধ্যে বাইসাইকেল বিতরণ করলেন এমপি

গৌতম কুমার মহন্ত
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ৯:০৬ পিএম
শেয়ার করুন

নওগাঁর মহাদেবপুরে ১০টি ইউনিয়নের ৯৭ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা পরিষদের এম এ হাদী উদ্যানে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা কৃষি অফিসার এইচ এম এরশাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম রব্বানী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ ইমরুল কায়েস, থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজওয়ানুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা গোলাম রব্বানী, উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দফাদার, মহল্লাদারসহ ৯৭ জন গ্রাম পুলিশকে একটি করে বাইসাইকেল প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক নির্মূলে গ্রাম পুলিশের ভূমিকা অপরিহার্য। তারা মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। গ্রাম পুলিশরা সাধারণ মানুষের সাথে মিশে থেকে কাজ করেন।তাদের কাছে সব ধরনের খবর থাকে।গ্রাম পুলিশ নিষ্ঠার সাথে একযোগে কাজ করলে মাদক নির্মলসহ সমাজের বিভিন্ন অপরাধ দমন করা সহজ হবে।গ্রাম পুলিশদের উদ্দেশ্যে এমপি বলেন, এলাকায় যে কোন অপকর্ম ও অনিয়ম হলে সাথে সাথে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আহবান জানান।

এই বিভাগের আরো খবর