1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি - আজকের কাগজ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়ছে, কমেছে সহায়তা ছাড় কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় ওসিকে আদালতে তলব ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য: বিতর্কের মুখে পুলিশের ব্যাখ্যা রাশিয়া: ত্রিপক্ষীয় আলোচনা শুরু হলেও ইউক্রেনে সামরিক অভিযান থামবে না নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নারী নির্যাতনের মামলায় শীর্ষে পশ্চিমবঙ্গ, অভিযোগে জড়িত ব্যক্তি ১৮৭ জন জনপ্রতিনিধি গাজীপুরের কোনাবাড়িতে ঝুট গুদাম ও পানি ফ্যাক্টরিতে আগুন ক্রসফায়ার ঘিরে আইজিপির মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর চৌদ্দগ্রামে ১ লাখ ৫০ হাজার টাকায় নবজাতক বিক্রির অভিযোগ: চার ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার,গ্রেপ্তার ৪ বিজিবির অভিযানে ২১৫ কেজি কষ্টিপাথর উদ্ধার, মূল্য ১ কোটি ৭ লাখ টাকা

অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৬:২৬ পিএম
শেয়ার করুন

অতিরিক্ত ডিআইজি ও অতিরিক্ত পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন ৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেপিএম) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। পাশাপাশি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি) মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়াও একই প্রজ্ঞাপনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকার (দুদকে সংযুক্ত) অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মাহবুবুর রহমানকে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

এ বিষয়ে উপসচিব তৌছিফ আহমেদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তারা আগামী ২৮ অক্টোবরের (বুধবার) মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলি ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরদিন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) মর্মে গণ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর