1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের দাবি টিআইবির - আজকের কাগজ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরের কোনাবাড়িতে ঝুট গুদাম ও পানি ফ্যাক্টরিতে আগুন ক্রসফায়ার ঘিরে আইজিপির মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর চৌদ্দগ্রামে ১ লাখ ৫০ হাজার টাকায় নবজাতক বিক্রির অভিযোগ: চার ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার,গ্রেপ্তার ৪ বিজিবির অভিযানে ২১৫ কেজি কষ্টিপাথর উদ্ধার, মূল্য ১ কোটি ৭ লাখ টাকা ভবন নির্মাণে অনিয়মের বিরুদ্ধে সিডিএর অভিযান অব্যাহত ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের দাবি টিআইবির আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি হাসনাত আবদুল্লাহর সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির চৌদ্দগ্রামে চড়-থাপ্পড়ের ঘটনার পর অসুস্থ, হাসপাতালে বাইক রাইডারের মৃত্যু সিংগাইরে অভিনব কায়দায় জুয়েলারীর ৩৯ ভরি রুপা চুরি, নারীসহ ৩ জন আটক

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের দাবি টিআইবির

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৭:৫৪ পিএম
শেয়ার করুন

সরকারের অনুমতি পেলে প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে-পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের এমন বক্তব্যে তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে বক্তব্য প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং আইজিপির জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২৬ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আইজিপির বক্তব্য বিচারবহির্ভূত হত্যাকে অপরাধ দমনের গ্রহণযোগ্য পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠার বিপজ্জনক বার্তা দেয়। এটি সংবিধান ও আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞার প্রকাশ।

এর আগে সোমবার দুপুরে রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয় সরকার যদি এলাও করে আমরা সেটাই করবো।’

বিবৃতিতে ড. ইফতেখারুজ্জামান বলেন, পুলিশের দায়িত্ব পেশাদার তদন্তের মাধ্যমে অপরাধী শনাক্ত করা এবং প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে বিচারের মুখোমুখি করা।

সরকারের অনুমতি বিচারবহির্ভূত হত্যাকে বৈধতা দিতে পারে না। সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে সুরক্ষিত আইনের আশ্রয় লাভ এবং জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার নির্বাহী সিদ্ধান্তে বাতিল করা যায় না।
তিনি আরও বলেন, আইজিপি একদিকে আইন ও সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনের কথা বলেছেন, অন্যদিকে সরকারের অনুমতি পেলে ক্রসফায়ার করার কথা বলেছেন। তার এ দুই অবস্থান পরস্পরবিরোধী।

অতীতের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সিনহা হত্যা মামলা, টেকনাফের কাউন্সিলর একরামুল হকের কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনা এবং নারায়ণগঞ্জের সাত খুনের মামলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার অপব্যবহারের ভয়াবহতা স্মরণ করিয়ে দেয়। এসব ঘটনার পরও ক্রসফায়ারের সম্ভাবনা সামনে আনা উদ্বেগজনক।

ড. ইফতেখারুজ্জামান বলেন, পুলিশপ্রধানের এমন বক্তব্য মাঠপর্যায়ে বেআইনি বলপ্রয়োগের প্রচ্ছন্ন ছাড়পত্র হিসেবে বিবেচিত হতে পারে। তার দায়িত্ব বাহিনীকে আইনের মধ্যে থেকে পরিচালনা করা। তাই এ বক্তব্যের ব্যাখ্যা এবং সরকারের ঘোষিত অবস্থানের সঙ্গে এর অসংগতির বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

টিআইবি বলেছে, পুলিশের বলপ্রয়োগ অবশ্যই আইনসম্মত, প্রয়োজনীয় ও আনুপাতিক হতে হবে। জীবন রক্ষায় কঠোরভাবে অনিবার্য পরিস্থিতি ছাড়া আগ্নেয়াস্ত্রের প্রাণঘাতী ব্যবহার গ্রহণযোগ্য নয়। এ সীমিত সুযোগকে বিচারবহির্ভূত হত্যার অনুমোদন হিসেবে উপস্থাপনের সুযোগ নেই।

সাংবাদিকদের বিরুদ্ধে অর্থ না পেয়ে পুলিশের সমালোচনা করার অভিযোগ প্রসঙ্গে সংস্থাটি বলেছে, কোনো সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ থাকলে প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ঢালাও অভিযোগ মুক্ত গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহির পরিবেশকে বাধাগ্রস্ত করতে পারে।

বিবৃতিতে আইজিপির বক্তব্যের আনুষ্ঠানিক ব্যাখ্যা গ্রহণ, প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার এবং তার প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে দায়িত্ব থেকে অপসারণের দাবিও জানিয়েছে টিআইবি।

এই বিভাগের আরো খবর