
নওগাঁর মহাদেবপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ২৭ অক্টোবর মঙ্গলবার বিকালে উপজেলা যুবদলের উদ্যোগে স্থানীয় বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল। উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোজাফফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার নান্নু, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ এনামুল হক সরদার, বিএনপি নেতা আলহাজ্ব আক্কাস আলী, ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, উপজেলা ছাত্রদলের আহবায়ক রিপন মাহমুদসহ স্থানীয় বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা যুবদল, ছাত্রদলসহ দলটির অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী প্রতিষ্ঠা বার্ষিকীর এ অনুষ্ঠানে যোগ দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরের লক্ষ্যে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। দেশের যেকোনো সংকটে ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও দলের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান তারা। পরে একটি বর্ণাঢ্য র্যলীর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ করে।