1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
সৌদি আরবে আগুনে নিহত নওগাঁর আরো ৫ রেমিট্যান্স যোদ্ধার মরদেহ জন্মভুমিতে দাফন - আজকের কাগজ
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

সৌদি আরবে আগুনে নিহত নওগাঁর আরো ৫ রেমিট্যান্স যোদ্ধার মরদেহ জন্মভুমিতে দাফন

গৌতম কুমার মহন্ত, নওগাঁ
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৯:৩৩ পিএম
শেয়ার করুন

সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত আরো ৫ রেমিট্যান্স যোদ্ধার মরদেহ ৩১ অক্টোবর শনিবার নওগাঁর নিজ নিজ গ্রামে জানাজা শেষে দাফন করা হয়েছে।

এর আগে শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আ্যম্বুলেন্স যোগাযোগে বিকেল সারে ৪ টার দিকে রেমিট্যান্স যোদ্ধা নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, জেলার আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামানিকের ছেলে মিনহাজ প্রামানিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলীর মরদেহ তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছলে সেইসব স্থানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তাদের পরিবারের পাশাপাশি প্রতিবেশীদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। মুহূর্তের মধ্যে শোকার্তদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে। স্বামী, সন্তান এবং পিতা হারানো একমাত্র উপযুক্ত উপার্জন সক্ষম মানুষ গুলো হারিয়ে বাকরূদ্ধ হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। মা-বাবা ও স্ত্রী-সন্তান এবং ভাই-বোনের মুখে হাঁসি দেখতে এবং একটু স্বচ্ছলতার সঙ্গে জীবন যাপনের আশায় তারা পাড়ি জমিয়েছিল ভিনদেশে। ভাগ্যের কি পরিহাস তাদেরকে জন্মস্থানে ফিরতে হলো কফিন বন্দী হয়ে। শনিবার বিকেলে এসব রেমিট্যান্স যোদ্ধাদের মরদেহ জানাজা শেষে নিজ নিজ এলাকার কবরস্থানে দাফন করা হয়। এসব রেমিট্যান্স যোদ্ধাদের জানাজায় অংশ নেন জেলা ও উপজেলা প্রশাসনসহ এলাকার শতশত মানুষ। উপজেলা প্রশাসনের একটি সুত্র জানায়, স্বজন হারানো পরিবার গুলোকে সরকারের পক্ষ থেকে মরদেহ দাফনে ৩৫ হাজার এবং আর্থিক সহায়তা হিসেবে ৩ লাখ টাকা প্রদান করা হবে। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সাহায্য ও সহযোগীতা অব্যাহত রাখার বিষয়ে আস্বস্ত করা হয়েছে। সচেতন মহলের দাবী সরকারি ভাবে বরাদ্দকৃত আর্থিক সহায়তার অর্থ যেন স্বজন হারানো পরিবার গুলো দ্রুত পায়। উল্লেখ্য গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরি কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশী কর্মীর মৃত্যু হয়।এরমধ্যে গত ২৭ আগস্ট ৯ জনের মরদেহ বাংলাদেশে প্রেরণ করা হয়েছে। অপর ৭ মরদেহের পরিচয় ডিএনএ টেস্টের মাধ্যমে সনাক্তের বিষয়টি নিশ্চিত করেন,২৯ অক্টোবর বাংলাদেশ দুতাবাস রিয়াদ, সৌদি আরবের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে। নিহত ওই ৭ জন রেমিট্যান্স যোদ্ধার মধ্যে ৫ জন নওগাঁর এবং ২ জন নাটোর জেলার বলে জানা গেছে।ওইসব মরদেহ বাংলাদেশে প্রেরণের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৩৬ নম্বর ফ্লাইটে ৩১ অক্টোবর শনিবার সকাল ৮ টা ৫ মিনিটে মরদেহ গুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মরদেহ গুলো বিনা খরচে নিয়ে আসাসহ দাফনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও নিহতের পরিবার গুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে প্রশাসনের পক্ষ থেকে মরদেহ গুলো দ্রুত দেশে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। পরিচয় সনাক্ত হওয়া নওগাঁর ৫ জনের মধ্যে চারজনের বাড়ি আত্রাই উপজেলায় এবং ১ জনের বাড়ি নওগাঁ সদরের পার নওগাঁয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালায়ের বরাত দিয়ে জেলার আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন,সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা নওগাঁর আত্রাই উপজেলায় ১১ জন এবং নওগাঁ সদর উপজেলায় ১ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।এর আগে নিহত ১১ জনের মধ্যে গত ২৭ আগস্ট আত্রাই উপজেলায় ৭ জনের মরদেহ দেশে এনে দাফন করা হয়েছে।

এই বিভাগের আরো খবর