
এক পুলিশ কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগে সহকারী পুলিশ সুপার কাজী মিজানুর রহমানকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। গত শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
অভিযুক্ত কর্মকর্তা কাজী মিজানুর রহমান সিআইডির দিনাজপুর জেলায় কর্মরত ছিলেন। এর আগে তিনি ডিএমপির তেজগাঁও ট্রাফিক জোনে সহকারী পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন। বিভাগীয় নথির তথ্যানুযায়ী, ২০২২ সালের এপ্রিলে ফেসবুকের মাধ্যমে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলের স্ত্রীর সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তী সময়ে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এ সংক্রান্ত মামলার আদালতের পর্যবেক্ষণেও তাদের স্বেচ্ছায় শারীরিক সম্পর্কের বিষয়টি উঠে আসে।