1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাত, এক জেলে নিহত, আহত ৫ - আজকের কাগজ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
নাহিদ ইসলাম: শ্রমিক আন্দোলনে যদি ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে, এর দায়ভার সরকারের কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্প, বড় পরীক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ইউরো দলে সুযোগ পেল রোনালদোর ছেলে তিন মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরকীয়া গোপন রাখতে দম্পতিকে হত্যা: পুলিশ শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি বিক্ষোভ ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, মাঠে বিএনপি জিপিএ-৫ ও পাসের হারে ঢাকা বোর্ডে সবার পেছনে মানিকগঞ্জ! সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাত, এক জেলে নিহত, আহত ৫

সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাত, এক জেলে নিহত, আহত ৫

টেকনাফ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৬:২৭ পিএম
শেয়ার করুন

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মো. হোসেন (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচ জেলে আহত হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১টার দিকে সাগরে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ হোসেন টেকনাফের সেন্টমার্টিন এলাকার বাসিন্দা বশরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ সদর উত্তর লম্বরী এলাকায় বসবাস করে আসছিলেন।

আহতরা হলেন,আবুল কালাম (৩০) আবুল কাসিম (২৪) ওসমান (২৫) শফি আলম ও হামিদুল হক। তাঁরা সবাই একই এলাকার বাসিন্দা।

নৌকার মাঝি হামিদুল হক জানান,সোমবার (২ নভেম্বর) দুপুরে তাঁরা ৬ জন উত্তর লম্বরী নৌকা ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা হন। পরে মঙ্গলবার রাত ১টার দিকে সাগরে জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত তাঁদের নৌকায় আঘাত হানলে মোঃ হোসেন গুরুতর আহত হন। এ ঘটনায় নৌকায় থাকা অন্য পাঁচজনও আহত হন।

নৌকার মালিক আবদুল আমিন জানান, সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়। নিহতের বাম হাতে বজ্রপাতের আঘাত লাগে। তবে অন্য পাঁচজন সরাসরি বজ্রপাতের আঘাতে আক্রান্ত হননি বলে তিনি জানান।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ চিকিৎসক নওশাদ আলম কানন জানান, সাগরে বজ্রপাতে আহত অবস্থায় এক জেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। ৫ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলে যায়।

সেন্টমার্টিন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান, আমাদের এলাকার একজন জেলে সাগরে বজ্রপাতে নিহত হয়েছে শুনেছি, নিহত ব্যাক্তির আত্মীয় স্বজন টেকনাফ আসছেন নিহত ব্যাক্তির কে সেন্টমার্টিন নিয়ে যাওয়া হবে বলে জানান।

সাগরে মাছ ধরতে গিয়ে এমন দুর্ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই বিভাগের আরো খবর