1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু - আজকের কাগজ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
লক্ষ্মীপুরে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা দেশে হামে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু অলিম্পিয়াডে স্বর্ণজয়ী শিশুদের সাফল্য ও দেশের শিক্ষার বাস্তব চিত্র দিল্লিতে থাকা হাসিনা আর রাজনীতি করতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু সংবিধান সংশোধনে গণতান্ত্রিক প্রক্রিয়া ও অংশগ্রহণ কেন জরুরি পদ্মা সেতু হয়ে প্রথমবারের মতো রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান ট্রাম্পের: পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার সংস্কার বাস্তবায়নে জাতীয় কমিটি গঠনের পথে জামায়াত নেতৃত্বাধীন ১১ দল হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ হারিয়ে হতাশ হাসান মাহমুদ

মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ১:৩৯ পিএম
শেয়ার করুন

মরিশাসে কর্মরত তিন বাংলাদেশি শ্রমিক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বুধবার (৪ নভেম্বর) বিকেলে দেশটির প্লেইন-দেস-পাপায়েস এলাকার মসজিদ রোডে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। তারা ওই এলাকার একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী কারখানায় কাজ করতেন। তারা সবাই প্লেইন-দে-পাপাই এলাকায় অবস্থিত একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

স্থানীয় পুলিশের তথ্যমতে, বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে তারা একটি কনটেইনার থেকে কাচের প্যানেল ভর্তি একটি বড় বাক্স নামানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে ভারী বাক্সটি তাদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে প্লেইন-দেস-পাপায়েস থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কী কারণে বা কীভাবে বাক্সটি শ্রমিকদের ওপর পড়ে গেল, তা নিশ্চিত হতে পুলিশ বর্তমানে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়েছে।

এই বিভাগের আরো খবর