1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার - আজকের কাগজ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম:

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৭:৩৯ এএম
শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে দুটি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ নানা গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে ক্যাম্পের এইচ ব্লকে কথিত ডাকাত সানাউল্লাহর বসতঘরে অভিযানটি পরিচালনা করা হয়। ক্যাম্পের সার্বিক নিরাপত্তা বজায় রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ ও অবৈধ অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে এ বিশেষ তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বসতঘরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা নম্বরবিহীন দুটি ৭.৬৫ বোরের পিস্তল ও দুটি খালি ম্যাগাজিন পাওয়া যায়।

অভিযান থেকে উদ্ধার হওয়া গুলির মধ্যে ৭.৬৫ বোরের পিস্তলের তিন রাউন্ড ও একনলা বন্দুকের এক রাউন্ড গুলি রয়েছে।

অস্ত্রের পাশাপাশি একটি স্টিলের চাকু, একটি লোহার দা এবং একটি সবুজ রঙের হেক্সো ব্লেড জব্দ করা হয়েছে। এছাড়া সানাউল্লাহর বসতঘর থেকে ভারতীয় ১০ রুপির একটি পুরোনো নোট, আটটি সিমবিহীন সিম কার্ডের কাভার, বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের দুটি ফটোকপি, ইউএনএইচসিআরের দুটি শরণার্থী কার্ড, বাংলাদেশি জন্মনিবন্ধন সনদের একটি ফটোকপি এবং এক জোড়া পুরোনো কালো রঙের বুট উদ্ধার করা হয়।

টেকনাফ ১৬ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) কাউছার সিকদার রোববার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও উদ্ধারকৃত আলামত ও অস্ত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন অভিযান চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই বিভাগের আরো খবর