1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে মুখ খুললেন পররাষ্ট্র সচিব - আজকের কাগজ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম:

নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে মুখ খুললেন পররাষ্ট্র সচিব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১১:৩৯ এএম
শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সোমবার তিনি এই আবেদন করেন বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। এই ঘটনা ২০২৪ সালে দেশ ছাড়ার পর হাসিনার পক্ষ থেকে প্রথম কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। রয়টার্স জানিয়েছে, হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন সংক্রান্ত একটি চিঠি তাদের হাতে এসেছে।

লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারের আইনজীবীদের পাঠানো এক চিঠিতে এই আবেদনের বিষয়টি উঠে আসে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে দ্রুত নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়। আইনজীবীদের দাবি, বাংলাদেশের নাগরিকত্ব ও আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতা মেনেই এই পরিচয়পত্রগুলো জরুরি ভিত্তিতে প্রদান করা প্রয়োজন, কারণ পূর্বের নথিগুলো অন্তর্বর্তী সরকার বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতা অনুসরণ করে দ্রুত নতুন পরিচয়পত্র দুটি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।

বিষয়টি নিয়ে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন। তবে এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি। পররাষ্ট্র সচিব জানান, বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর এবং বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ নিয়ে কথা বলা হচ্ছে। এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য নেই। এছাড়া ঘটনার বিষয়ে দিল্লিতে বাংলাদেশ দূতাবাস বা ঢাকার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ এ যোগ দিতে দুদিনের সফরে আগামীকাল মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে মূলত কপ-৩১ সম্মেলন নিয়ে কথা বলছি।

উল্লেখ্য যে, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। তার দলের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ এবং অনেক নেতা-কর্মী কারাগারে বন্দী। শেখ হাসিনার এই ফেরার উদ্যোগ বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্সের ভাষ্যমতে, তাঁকে আশ্রয় দেওয়া নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রত্যাবর্তনের উদ্যোগ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছে গণমাধ্যমটি।

এই বিভাগের আরো খবর