1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
ইরানের সামরিক শক্তি কার্যত ধ্বংস হয়েছে: ডোনাল্ড ট্রাম্প - আজকের কাগজ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
পিরোজপুরে ভারতীয় নাগরিক পরিচালিত আশ্রমের কমিটি স্থগিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড নাশকতায় জড়িতদের শনাক্তের নির্দেশ আইজিপির, ৪ জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সুরাহা করা হবে: ভারত মনসুর হত্যায় ফুঁসছে পৌরসভা, সানির ফাঁসি দাবি! সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধভাবে রুখতে হবে, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক হত্যা মামলার আসামি ওয়াকিল হোসেন বগা’র তিন দিনের রিমান্ড মঞ্জুর রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আবেদন আহ্বান করলেন আইনমন্ত্রী সাড়ে ৪ বছর পর দুদকের চাকরিতে ফিরে শরীফ বললেন, ‘ন্যায়বিচার পেয়েছি’ ভোলাহাটের বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীন চলে গেলেন না ফেরার দেশে!

ইরানের সামরিক শক্তি কার্যত ধ্বংস হয়েছে: ডোনাল্ড ট্রাম্প

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৭:৩৯ এএম
শেয়ার করুন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প দাবি করেন, সামরিকভাবে ইরান এখন কার্যত শেষ। তিনি আরও বলেন, দেশটির সামরিক সক্ষমতা ও নেতৃত্ব ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। তবে ইরানকে পুরোপুরি নিবৃত্ত করতে দীর্ঘমেয়াদি সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের ভাষ্যমতে, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো বর্তমান পরিস্থিতির স্থিতিশীলতা বজায় রাখতে আগ্রহী। তিনি স্পষ্ট করেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র পুনরায় হামলা চালাতে প্রস্তুত থাকলেও আপাতত নতুন কোনো সামরিক অভিযানের প্রয়োজন দেখছেন না। বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে কাতারের প্রধানমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়া এবং এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে তাদের কথা হয়েছে। তিনি এই আলোচনাকে ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন।

এদিকে ট্রাম্পের বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি এই দাবিকে ‘ভুয়া খবর’ আখ্যা দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতোমধ্যে মার্কিন প্রশাসনকে বিপর্যস্ত করে তুলেছে। তিনি যুক্তরাষ্ট্রকে কাল্পনিক পরিস্থিতি নিয়ে অপপ্রচার বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমান সংকটের অবসান চান। তিনি বর্তমান পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ হিসেবে বর্ণনা করে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন। তবে পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, কোনো ধরনের চাপের কাছে ইরান আত্মসমর্পণ করবে না।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি এই সংঘাতের সূচনা হয়, যা দ্রুত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বিরূপ প্রভাব পড়েছে। সংঘাতের এক পর্যায়ে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়, যা বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের প্রধান পথ। এর জবাবে ইরান কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল।

এই বিভাগের আরো খবর