1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শিশু রামিসা হত্যার রায় মঙ্গলবার: হাইকোর্টে আপিল শুনানি শেষ - আজকের কাগজ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপপুরের পরীক্ষামূলক বিদ্যুৎ আসতে পারে চলতি সপ্তাহেই নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই: শামা ওবায়েদ বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ অগ্রহায়ণেই টেকনাফের বাজারে কাঁচা আম গাজায় দীর্ঘ তিন বছর পর উদ্ধার ৭০ ফিলিস্তিনির দেহাবশেষ রাষ্ট্রের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে: শফিকুর রহমান মুরাদনগরে মেয়েকে নিয়ে বিবাদের জেরে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে প্রাণহানি তিন মাস ধরে নিখোঁজ নাসিমা, গ্রেপ্তার ২—তবু রহস্যের জট খুলছে না! দিনাজপুরে ২৯ বিজিবির অভিযানে ২ হাজার নেশার ট্যাবলেট ও ৭০০ বোতল সিরাপ জব্দ খালেদা জিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত ববির সংকট দ্রুত সমাধান করা হবে-শিক্ষামন্ত্রী

শিশু রামিসা হত্যার রায় মঙ্গলবার: হাইকোর্টে আপিল শুনানি শেষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৫:৩৯ পিএম
শেয়ার করুন

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়েছে। আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) এ বিষয়ে হাইকোর্ট রায় ঘোষণা করবেন। সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন। এর আগে একই দিন সকাল ১০টা ৪০ মিনিটের দিকে হাইকোর্টের এ বেঞ্চে রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল ও স্বপ্নার আপিল ও ডেথ রেফারেন্সের বিষয়ে শুনানি শুরু হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। অন্যদিকে আসামিপক্ষে শুনানিতে অংশ নেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। শুনানিতে রাষ্ট্রপক্ষ দাবি করে, আসামি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিল স্বেচ্ছাপ্রণোদিত এবং পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণের ওপর ভিত্তি করেই বিচারিক আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুনের ভূমিকার বিষয়ে রাষ্ট্রপক্ষ জানায়, তিনি ঘটনার সব কিছুই অবগত ছিলেন এবং স্বামীকে পালিয়ে যেতে সহায়তা করেছিলেন। তার স্বীকারোক্তিতেই অপরাধের পুরো বর্ণনা ফুটে উঠেছে।

তাদের মধ্যে বোঝাপড়া না থাকলে এ ধরনের জঘন্য অপরাধ ঘটানো সম্ভব ছিল না বলে রাষ্ট্রপক্ষ যুক্তি দেয়। এর পরিপ্রেক্ষিতে স্বপ্নার মৃত্যুদণ্ড বহাল রাখার আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। তবে আসামিপক্ষের আইনজীবী হাফিজুর রহমান খান দাবি করেন যে, ধর্ষণ ও হত্যাকাণ্ডে স্বপ্নার সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই, তাই তাকে খালাস দেওয়া প্রয়োজন।

ঘটনার বিবরণে জানা যায়, গত বছরের ১৯ মে পল্লবী এলাকার নিজ ঘর থেকে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় সোহেল রানা, স্বপ্না খাতুন এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্তে বেরিয়ে আসে, সোহেল শিশুটিকে নিজ ঘরে নিয়ে ধর্ষণের পর গলা কেটে হত্যা করেন এবং আলামত লুকানোর জন্য দেহ টুকরো করার চেষ্টা করেন।

গত ২৪ মে পল্লবী থানার উপ-পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়। স্বপ্না খাতুনের বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য প্রদান এবং স্বামীকে অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়েছে। মামলাটি পরে ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয় এবং মাত্র ১৯ দিনের বিচারিক প্রক্রিয়ার পর গত ৭ জুন আদালত সোহেল ও স্বপ্নাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। তারও আগে গত ৭ জুন মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন আদালত। এর কয়েক ঘণ্টা পরেই আদালত মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন। পরবর্তীতে মাত্র ১৯ দিনে আলোচিত এই মামলাটির বিচার শেষ হয়।

এই বিভাগের আরো খবর