1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গৌরীপুরে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭০০ কৃষক - আজকের কাগজ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে দুর্বৃত্তদের আগুন এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ ফিরলে আমরা শুধু জীবন হারাব, বিএনপি হারাবে সরকার: হাসনাত টুঙ্গিপাড়ায় এমপি জিলানীর বাড়ি পুড়িয়ে দিল আ.লীগের নেতাকর্মীরা ইরানে অস্ত্র সরবরাহ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ রণক্ষেত্র টুঙ্গিপাড়া, থানায় আগুন বৃষ্টির বাধায় অসম্পূর্ণ জোহানেসবার্গ টেস্ট, স্বস্তিতে বাংলাদেশ জবিতে নিষিদ্ধ রাজনীতির অভিযোগ: পাঁচ কর্মকর্তাকে জিম্মায় হস্তান্তর করল পুলিশ কুবিতে ফার্মেসি সোসাইটির উদ্যোগে ফুসফুস ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

গৌরীপুরে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭০০ কৃষক

মোঃ হুমায়ুন কবির
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৭:০১ পিএম
শেয়ার করুন

ময়মনসিংহের গৌরীপুরে ২ হাজার ৭০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও উচ্চফলনশীল জাতের সরিষার বীজ বিতরণ করা হয়েছে।
রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১ কেজি উচ্চফলনশীল জাতের সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা।
এ সময় তিনি বলেন, দেশে ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমাতে স্থানীয়ভাবে সরিষার উৎপাদন বাড়ানো গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রবি মৌসুমে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রণোদনা কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি অধিক ফসল উৎপাদনে সহায়তা করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এহসানুল হক। তিনি বলেন, আমন ধান কাটার পর থেকে বোরো ধান রোপণের মধ্যবর্তী সময়ে অনেক কৃষিজমি খালি পড়ে থাকে। এ সময়ে সরিষার আবাদ করে কৃষকদের লাভবান হওয়ার সুযোগ রয়েছে। সরিষার আবাদ বাড়ানোর লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। কৃষকরা যাতে সরিষার ভালো ফলন পান, সে জন্য বীজ বপন থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত কৃষি বিভাগের কর্মকর্তারা প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে পাশে থাকবেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র উপসহকারী কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম।
এ সময় অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কাওছার আহম্মদ খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক কাজী এনামুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম ও প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন প্রমুখ।

এই বিভাগের আরো খবর