1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীর - আজকের কাগজ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে দুর্বৃত্তদের আগুন এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ ফিরলে আমরা শুধু জীবন হারাব, বিএনপি হারাবে সরকার: হাসনাত টুঙ্গিপাড়ায় এমপি জিলানীর বাড়ি পুড়িয়ে দিল আ.লীগের নেতাকর্মীরা ইরানে অস্ত্র সরবরাহ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ রণক্ষেত্র টুঙ্গিপাড়া, থানায় আগুন বৃষ্টির বাধায় অসম্পূর্ণ জোহানেসবার্গ টেস্ট, স্বস্তিতে বাংলাদেশ জবিতে নিষিদ্ধ রাজনীতির অভিযোগ: পাঁচ কর্মকর্তাকে জিম্মায় হস্তান্তর করল পুলিশ কুবিতে ফার্মেসি সোসাইটির উদ্যোগে ফুসফুস ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৯:৫০ পিএম
শেয়ার করুন

জাতীয় সংসদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সংসদে নিয়মিত উপস্থিত থেকে প্রতিদিনের কার্যক্রমে অংশ নিতে ক্ষমতাসীন দল বিএনপির সব সংসদ সদস্যকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত ১৫ নভেম্বর জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনির সই করা এক অফিস আদেশে এ নির্দেশনার কথা জানানো হয়।

আদেশে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি দলের সব সংসদ সদস্যকে অধিবেশনের শেষ দিন পর্যন্ত সংসদে উপস্থিত থেকে সংসদের কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বর্তমানে দেশের বাইরে অবস্থানরত সরকারি দলের সংসদ সদস্যদের দ্রুত দেশে ফিরে চলমান অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

গত ৯ নভেম্বর শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ ১৮ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

এদিকে বিএনপি সূত্র জানিয়েছে, চলমান অধিবেশন শেষ হওয়ার পর বুধবার সন্ধ্যায় দলের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরো খবর