1. abssalam362@gmail.com : abdussalam :
  2. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় দরপতন, এক বছরের মধ্যে সর্বনিম্ন - আজকের কাগজ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সম্মিলিত ইসলামী ব্যাংকে বিনিয়োগ আনতে সৌদি আরবের সঙ্গে আলোচনা ৬২ বছরে পদার্পণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফাইনালের স্বপ্ন প্রায় শেষ, টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বর্তমান অবস্থান রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মিলন ১৯ ও ২০ ডিসেম্বর মোংলা ইপিজেডে ১০০ কোটি টাকার নতুন কারখানা, কর্মসংস্থান হবে ৪৫০ জনের ডাকসু নেতার বাড়িতে হামলার পর খোঁজ নিলেন জামায়াত আমির ২০৩৫ সালের মধ্যেই বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলিমরা: পিউ রিসার্চ এশিয়া কাপে হংকংকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশ ‘এ’ দলের ‎নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের হাতে হেনস্তার শিকার ববি ফুটবল টিম ভোলাহাটে ৪ হাজার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন!!

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় দরপতন, এক বছরের মধ্যে সর্বনিম্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৪:৩৯ পিএম
শেয়ার করুন

বিশ্ববাজারে স্বর্ণের দাম বড় ধরনের পতনের মুখে পড়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা এবং ডলারের মান শক্তিশালী হওয়ার কারণে বুধবার (১৮ নভেম্বর) স্বর্ণের দাম ২ শতাংশেরও বেশি কমেছে। গত বছরের সেপ্টেম্বরের পর এটিই ধাতুটির সর্বনিম্ন দর। বাংলাদেশ সময় বিকাল ৩টা ৯ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ শতাংশ কমে ৩ হাজার ৭৭২ ডলার ৯১ সেন্টে নেমে আসে। লেনদেনের একপর্যায়ে দাম ৩ হাজার ৭৫৭ ডলারে ঠেকেছিল। পাশাপাশি ডিসেম্বর মেয়াদে স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহের দামও ২ দশমিক ৩ শতাংশ কমে ৩ হাজার ৭৭৬ ডলার ১০ সেন্টে অবস্থান করছে। এর আগে লেনদেনের একপর্যায়ে দাম কমে ৩ হাজার ৭৫৭ ডলারে পৌঁছায়, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।

সুইসকোটি’র বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা জানান, মার্কিন ডলারের মজবুত অবস্থান এবং আগামী মাসগুলোতে কঠোর মুদ্রানীতি বহাল থাকার আশঙ্কায় স্বর্ণের ওপর বিক্রির চাপ বাড়ছে। বর্তমানে ডলারের বিনিময় হার ১৯ মাসের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি থাকায়, অন্য মুদ্রার ক্রেতাদের কাছে স্বর্ণ ক্রয় ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায়, আগামী ডিসেম্বরে সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়ার সম্ভাবনা ৯৭ দশমিক ৮ শতাংশ, আর ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ার সম্ভাবনা ২ দশমিক ২ শতাংশ।

ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের বক্তব্যেও সুদের হার বৃদ্ধির ইঙ্গিত স্পষ্ট। নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। একই সুরে সেন্ট লুইস ফেডের প্রেসিডেন্ট আলবার্তো মুসালেম জানিয়েছেন, আগামী বসন্তের মধ্যে আরও কয়েক দফা সুদের হার বাড়ানো প্রয়োজন হতে পারে। মূলত উচ্চ সুদের হার স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদের আকর্ষণ কমিয়ে দেয়, ফলে বিনিয়োগকারীরা এ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। সুদের হার বাড়লে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদ ধরে রাখার সুযোগ ব্যয় বেড়ে যায়।

বিনিয়োগকারীরা বর্তমানে ফেডারেল ওপেন মার্কেট কমিটির বৈঠকের কার্যবিবরণীর অপেক্ষায় রয়েছেন, যা বুধবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৭টায় প্রকাশ হওয়ার কথা। বাইবিটের বাজার বিশ্লেষক হান তান মনে করেন, এই কার্যবিবরণী কর্মকর্তাদের বর্তমান অবস্থান এবং ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত সুদের হার বাড়ানোর পরিকল্পনার বিষয়ে নতুন তথ্য তুলে ধরবে। এদিকে ফেডারেল রিজার্ভের ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিত মুদ্রানীতিবিষয়ক বৈঠকের কার্যবিবরণীর অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। একই সঙ্গে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত আরও তিন দফা সুদের হার বাড়তে পারে—বাজারের এমন প্রত্যাশার বিষয়টিও এতে স্পষ্ট হতে পারে।’।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও অস্থিরতা লক্ষ্য করা গেছে। স্পট মার্কেটে রুপার দাম ৩ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪৫ ডলার ৭৫ সেন্টে দাঁড়িয়েছে, যা গত বছরের অক্টোবরের পর সর্বনিম্ন। প্লাটিনামের সরবরাহ ঘাটতির পূর্বাভাস থাকা সত্ত্বেও বুধবার এর দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ৩৭৮ ডলার ৩১ সেন্টে নেমে এসেছে। চলতি বছর এ পর্যন্ত প্লাটিনামের দাম ৩০ শতাংশ কমেছে। অন্যদিকে প্যালাডিয়ামের দামও ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৯৪৪ ডলার ৭৫ সেন্টে লেনদেন হয়েছে। বিশ্ব প্লাটিনাম বিনিয়োগ পরিষদ বুধবার জানিয়েছে, বার ও কয়েনের চাহিদা বৃদ্ধি এবং প্লাটিনামভিত্তিক বিনিময়-বাণিজ্য তহবিল থেকে অর্থ প্রত্যাহার কমে যাওয়ায় আগামী বছর বিশ্ববাজারে প্লাটিনামের সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে।

এই বিভাগের আরো খবর