1. abssalam362@gmail.com : abdussalam :
  2. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চুরি যাওয়া পুলিশের পিকআপ ভ্যানটি কর্ণফুলী উপজেলা থেকে উদ্ধার - আজকের কাগজ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সম্মিলিত ইসলামী ব্যাংকে বিনিয়োগ আনতে সৌদি আরবের সঙ্গে আলোচনা ৬২ বছরে পদার্পণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফাইনালের স্বপ্ন প্রায় শেষ, টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বর্তমান অবস্থান রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মিলন ১৯ ও ২০ ডিসেম্বর মোংলা ইপিজেডে ১০০ কোটি টাকার নতুন কারখানা, কর্মসংস্থান হবে ৪৫০ জনের ডাকসু নেতার বাড়িতে হামলার পর খোঁজ নিলেন জামায়াত আমির ২০৩৫ সালের মধ্যেই বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলিমরা: পিউ রিসার্চ এশিয়া কাপে হংকংকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশ ‘এ’ দলের ‎নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের হাতে হেনস্তার শিকার ববি ফুটবল টিম ভোলাহাটে ৪ হাজার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন!!

চুরি যাওয়া পুলিশের পিকআপ ভ্যানটি কর্ণফুলী উপজেলা থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৭:০৪ পিএম
শেয়ার করুন

নগরীতে পুলিশের টহল দলের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) বেলা ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইন্সের ফটকের পাশে পুনাক ক্যান্টিনের সামনে থেকে গাড়িটি চুরি হয়। তবে চুরির কয়েক ঘণ্টার মধ্যেই পিকআপ ভ্যানটি কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, হালিশহর থানা পুলিশের এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে দুই কনস্টেবলসহ তিন সদস্যের একটি টহল দল পিকআপ ভ্যান নিয়ে দায়িত্ব পালন করছিল। দুপুরের খাবার খেতে তাঁরা জেলা পুলিশ লাইন্সের ফটকের পাশে পুনাক ক্যান্টিনে যান। প্রায় ১০ মিনিট পর খাবার শেষে বাইরে এসে দেখেন, তাঁদের ব্যবহৃত পিকআপ ভ্যানটি সেখানে নেই।

পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানতে পারে, টহল দলের সদস্যরা ক্যান্টিনে প্রবেশের পরপরই এক ব্যক্তি নিজের কাছে থাকা চাবি দিয়ে গাড়ির দরজা খুলে ভেতরে ওঠেন। এরপর পিকআপ ভ্যানটি চালিয়ে আগ্রাবাদের দিকে চলে যান।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, হালিশহর থানা পুলিশের একটি টহল দল খাবার খেতে সড়কের পাশের একটি ক্যান্টিনে গিয়েছিল। প্রায় ১০ মিনিট পর ফিরে এসে তারা গাড়িটি দেখতে পায়নি। সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে চাবি দিয়ে গাড়ির দরজা খুলে সেটি নিয়ে চলে যেতে দেখা গেছে। কর্ণফুলী থানা অভিযান চালিয়ে সেই গাড়িটি কর্ণফুলী থেকে উদ্ধার করা হয় ।

এদিকে, চুরি যাওয়া গাড়িটি উদ্ধারের বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, হালিশহর এলাকা থেকে চুরি হওয়া পুলিশের পিকআপ ভ্যানটি কর্ণফুলীর ফকিরনীর হাট এলাকায় পাওয়া গেছে।

হালিশহর থানার ডিউটি অফিসার এএসআই ফারজানাও গাড়িটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরো খবর