
মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ বা তা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার জাতীয় সংসদে চট্টগ্রাম-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ইতিমধ্যেই এই মর্মে আনুষ্ঠানিক আদেশ জারি করেছে।
শিক্ষামন্ত্রী আরও জানান, মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে নীতিমালা প্রণয়নের পূর্ণ এখতিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের হাতেই রয়েছে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা, সাইবার বুলিং প্রতিরোধ করা এবং শ্রেণিকক্ষে পাঠদানের সময় মনোযোগ ধরে রাখার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর বিধিনিষেধ বা সুনির্দিষ্ট নীতিমালা কার্যকর করা হচ্ছে। সেই আলোকে বাংলাদেশেও এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ ছাড়া ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রেও সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে, যা কার্যকর করার প্রক্রিয়া চলমান রয়েছে।