1. abssalam362@gmail.com : abdussalam :
  2. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক হয়রানি অর্থনীতিতে বড় বাধা: হোসেন জিল্লুর - আজকের কাগজ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মিলন ১৯ ও ২০ ডিসেম্বর মোংলা ইপিজেডে ১০০ কোটি টাকার নতুন কারখানা, কর্মসংস্থান হবে ৪৫০ জনের ডাকসু নেতার বাড়িতে হামলার পর খোঁজ নিলেন জামায়াত আমির ২০৩৫ সালের মধ্যেই বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলিমরা: পিউ রিসার্চ এশিয়া কাপে হংকংকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশ ‘এ’ দলের ‎নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের হাতে হেনস্তার শিকার ববি ফুটবল টিম ভোলাহাটে ৪ হাজার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন!! নিষিদ্ধ ছাত্রলীগের রুয়েটের সাবেক সেক্রেটারী আটক মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ১১ দফা নির্দেশনা মন্ত্রণালয়ের ফেনীতে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে দুর্বৃত্তদের পেট্রোল বোমা

দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক হয়রানি অর্থনীতিতে বড় বাধা: হোসেন জিল্লুর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৬:০৯ পিএম
শেয়ার করুন

দুর্নীতির পাশাপাশি প্রাতিষ্ঠানিক নানা হয়রানি দেশের অর্থনৈতিক অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতি নিয়ে সরব আলোচনা হলেও প্রাতিষ্ঠানিক হয়রানির বিষয়টি যথেষ্ট গুরুত্ব পায় না। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা কর প্রদানের আগ্রহ দেখালেও বিদ্যমান প্রাতিষ্ঠানিক জটিলতার কারণে করের আওতা আশানুরূপ বাড়ছে না। এই পরিস্থিতি নিরসনে ব্যবসায়ী সমাজ, নাগরিক সমাজ এবং তৃণমূল পর্যায় থেকে বিশ্বাসযোগ্য আলোচনার মাধ্যমে জাতীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান।

রাজধানীর গুলশানের হোটেল রেনেসাঁয় বাংলাদেশ ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের (আইবিএফবি) ২০তম বার্ষিক সাধারণ সভায় কনফারেন্স স্পিকার হিসেবে তিনি এসব কথা বলেন। ব্র্যাক বাংলাদেশের চেয়ারপারসন এবং পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, দেশের মানুষের মধ্যে নিজের ভাগ্য নিজে গড়ার প্রবল মানসিকতা রয়েছে। বস্তিবাসী থেকে শুরু করে মধ্যবিত্ত, তরুণ, নারী, কৃষক ও শ্রমিক সব শ্রেণির মানুষের মধ্যেই পরিবর্তনের আকাঙ্ক্ষা বিদ্যমান। কিন্তু সমাজের প্রভাবশালী গোষ্ঠী ও রাষ্ট্র কাঠামো মানুষের এই উদ্ভাবনী শক্তি ও পরিশ্রমকে যথাযথ স্বীকৃতি দিচ্ছে না।

তিনি আরও বলেন, গণমাধ্যমে প্রতিদিন নেতিবাচক খবর বেশি প্রাধান্য পায়। বর্তমান চ্যালেঞ্জ নিয়ে ভাবনার পাশাপাশি আগামী পাঁচ বছরে দেশ কোন অবস্থানে পৌঁছাবে, সেটি নিয়েও পরিকল্পনা জরুরি। দেশের কারখানা, কৃষি ও তরুণদের উদ্যমী শক্তিকে ইতিবাচক রূপান্তরে কাজে লাগাতে হবে। সভার প্রধান অতিথি হিসেবে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানান, বাংলাদেশে আন্তর্জাতিক পুঁজি ও বিনিয়োগ বাড়াতে ব্যবসার পরিবেশ উন্নয়নে যুক্তরাষ্ট্র কাজ করছে।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, গত ফেব্রুয়ারি মাসে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্যচুক্তিতে (এআরটি) স্বচ্ছ শুল্কব্যবস্থা, ব্যবসার নিয়মকানুন সহজীকরণ, নীতিনির্ধারণে পূর্বানুমানযোগ্যতা এবং আন্তর্জাতিক মান অনুসরণের প্রতিশ্রুতি রয়েছে। এছাড়া বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। এই সংস্থা জ্বালানি, স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও প্রযুক্তি খাতে ঋণ, ইকুইটি বিনিয়োগ ও রাজনৈতিক ঝুঁকি বিমার মতো সহায়তা প্রদান করে। তবে এ অর্থায়ন পেতে প্রকল্পের ব্যবসায়িক লাভজনকতা ও বাস্তবতা প্রমাণ করতে হবে।

বাংলাদেশে মার্কিন বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে ব্রেন্ট ক্রিস্টেনসেন জানান, বর্তমানে শেভরন দেশের মোট প্রাকৃতিক গ্যাসের অর্ধেকের বেশি উৎপাদন করছে। এছাড়া এক্সিলারেট ও জিই ভারনোভা বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে কাজ করছে। মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে আরও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী বলে জানান তিনি।

বিনিয়োগ পরিবেশ সহজ করার ওপর গুরুত্ব দিয়ে আইবিএফবি সভাপতি সৌদিয়া খান বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ভূমিকা শক্তিশালী করা এবং ওয়ান–স্টপ সার্ভিস আইন পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা প্রয়োজন। নির্মাণ অনুমোদন, সরকারি সেবা প্রাপ্তি এবং ব্যবসা পরিচালনার জটিলতা কমাতে হবে। তিনি জানান, আইবিএফবি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক ও পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ শিল্পের সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক করেছে। সংগঠনের সদস্যদের অনেকেই পরিবেশবান্ধব উদ্যোগ নিয়েছেন। ডিএফসির অর্থায়নের সুযোগ বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সম্ভাবনা উল্লেখ করে তিনি জানান, বিনিয়োগ পরিবেশ স্বচ্ছ ও সহজ করতে নীতিমালা সংস্কারের কোনো বিকল্প নেই।

এই বিভাগের আরো খবর