রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম:
তিন দিন পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে শুরু জাহাজ চলাচল প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যম: ঢাকা শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ ঠেকাতে নীতিমালার নির্দেশ এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল কাল গৌরীপুরে গাছের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক নিহত: আহত ৩ পা টিপে দেওয়ার কথা বলে ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ, হিলিতে মামা আটক মানিকগঞ্জে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন টানা বৃষ্টিতে ত্রিশালে আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক সীমান্ত পেরিয়ে ঢাকার পথে ভারতীয় অলিভ অয়েল, ভূরুঙ্গামারীতে জব্দ বিশ্ববাজারের চাহিদায় আধুনিক ও দক্ষ শিক্ষার্থী গড়ার তাগিদ রাষ্ট্রপতির

পা টিপে দেওয়ার কথা বলে ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ, হিলিতে মামা আটক

হাসান আলী
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৭:০০ পিএম
Advertisement
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার মামা তাজেল তালুকদারকে (৫৫) আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। এ ঘটনায় শিশুটির দাদা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছেন।

রোববার ২২ নভেম্বর সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। আটক তাজেল তালুকদার হাকিমপুর উপজেলার মৃত মইনুদ্দিন তালুকদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির মা চাকরির সুবাদে সৌদি আরবে এবং বাবা ঢাকায় অবস্থান করেন। এ কারণে শিশুটি তার দুই বোন ও এক ভাইয়ের সঙ্গে নানাবাড়িতে থাকত। অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে শিশুটির মামা। তারা একই বাড়ির পাশাপাশি ঘরে বসবাস করতেন।

অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার রাতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে ফুসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন তাজেল। পরে শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাদশা আলম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর