রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম:
তিন দিন পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে শুরু জাহাজ চলাচল প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যম: ঢাকা শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ ঠেকাতে নীতিমালার নির্দেশ এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল কাল গৌরীপুরে গাছের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক নিহত: আহত ৩ পা টিপে দেওয়ার কথা বলে ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ, হিলিতে মামা আটক মানিকগঞ্জে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন টানা বৃষ্টিতে ত্রিশালে আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক সীমান্ত পেরিয়ে ঢাকার পথে ভারতীয় অলিভ অয়েল, ভূরুঙ্গামারীতে জব্দ বিশ্ববাজারের চাহিদায় আধুনিক ও দক্ষ শিক্ষার্থী গড়ার তাগিদ রাষ্ট্রপতির

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল কাল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৭:০৪ পিএম
Advertisement
শেয়ার করুন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল আগামীকাল সোমবার প্রকাশ করা হবে। আগামীকাল বেলা ৩টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে। এ ছাড়া পরীক্ষার্থীরা আবেদনের সময় যে মোবাইল নম্বর দিয়েছিল, সেই নম্বরে এসএমএসের মাধ্যমেও ফলাফল পাঠানো হবে।

আজ রোববার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক আক্তারুজ্জামান ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

এবার দেশের নয়টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাদের আবেদন অনুযায়ী ১৪ দিনে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে।

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন। ফল প্রকাশের পর ১ নভেম্বর থেকে শুরু হয় পুনর্নিরীক্ষণের আবেদন। আর এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন ও দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।

এদিকে এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষাও ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। এরারই পরীক্ষার ফল প্রকাশের এক মাসের মধ্যে সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। যেসব পরীক্ষার্থী এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের জন্য এ পরীক্ষার আয়োজন করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর