সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
২০৩৫ নারী বিশ্বকাপ ফুটবলের আয়োজক যুক্তরাজ্য মার্কিন প্রতিনিধি পরিষদে ৩৫ বছরের মধ্যে বড় সংখ্যাগরিষ্ঠতার পথে ডেমোক্র্যাটরা দেশত্যাগের চেষ্টাকালে বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম আটক ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক বোয়ালখালীতে বিষধর সাপের ছোবলে ২১ মাস বয়সী শিশুর মৃত্যু জগন্নাথপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও ৩০ হাফেজকে সম্মাননা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই: আপিল বিভাগ অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের ব্যয় বৃদ্ধির ব্যাখ্যা দিলেন রাশেদ আল মাহমুদ তিতুমীর ভবিষ্যৎ কর্মবাজারে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপক সম্ভাবনা ও চাহিদা ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মাইলি সাইরাস

২০৩৫ নারী বিশ্বকাপ ফুটবলের আয়োজক যুক্তরাজ্য

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৫:৩৯ পিএম
Advertisement
শেয়ার করুন

ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্য। ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস। ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো যুক্তরাজ্যে বসতে যাচ্ছে বিশ্বকাপের এই আসর। সোমবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক অনুমোদন ও ঘোষণা আসার কথা রয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা ও অনুমোদন দেওয়ার কথা রয়েছে।

বিবিসির তথ্য অনুযায়ী, এবারের আসরে মোট ৪৮টি দল অংশ নেবে। ৩৯ দিনব্যাপী দীর্ঘ এই টুর্নামেন্টে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ‘অল টুগেদার’ নামে জমা দেওয়া যৌথ বিড অনুযায়ী, ১৯টি স্টেডিয়ামে খেলাগুলো আয়োজন করা হবে। এর মধ্যে ইংল্যান্ডে ১৪টি, উত্তর আয়ারল্যান্ডে একটি, স্কটল্যান্ডে দুটি এবং ওয়েলসে দুটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ফিফার বিশেষ কংগ্রেসে ২০৩১ সালের নারী বিশ্বকাপের আয়োজক হিসেবে মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কোস্টারিকা ও জ্যামাইকার নাম অনুমোদনের সম্ভাবনা রয়েছে। ২০৩১ সাল থেকেই প্রথম ৪৮ দলের বিশ্বকাপে নারী ফুটবলের নতুন অধ্যায় শুরু হবে। এ জন্য ফিফার বিশেষ কংগ্রেসের ভার্চ্যুয়াল সভায় ভোটের মাধ্যমে চার দেশের যৌথ আয়োজক হওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে।

এই বিভাগের আরো খবর