
নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বাংলাদেশ তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরে স্থানান্তরের প্রক্রিয়া গ্রহণের প্রতিবাদে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। মঙ্গলবার সকালে শহরের পুলিশ লাইনস এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন কয়েকশ শিক্ষার্থী। প্রায় আধা ঘণ্টা স্থায়ী এ কর্মসূচিতে তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরেন।
পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকনের পক্ষ থেকে আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন।