বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
বিনা খরচে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন, ডিসেম্বরে শুধু শীত আসছে: হুমায়ুন কবির কুমিল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার সাভার-আশুলিয়ায় ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ১০টিতে কর্মবিরতি ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার, নজরদারিতে আরও শেখ হাসিনার নির্দেশে দেশে ফের রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে: রিজভী দাম বাড়ল সয়াবিন তেলের প্রাথমিকে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীপ্রতি দৈনিক ব্যয় ৩৮ টাকা আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ জেলে দেশে ফিরলেন, বছরে ফেরত ৩২৩ জন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৭:০২ পিএম
Advertisement
শেয়ার করুন

ফটিকছড়ির ভূজপুরে পুলিশের ধারাবাহিক অভিযানে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয় ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো.মাসুদ আলম।

উদ্ধার করা পিস্তলটি ইতালিতে তৈরি, যা রায়হান নিজে ব্যবহার করতেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো.এমরান হোসেন মাসুদ (২০), কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. ইকতিয়ার ফরহাদ (২০), মো. মহররম আলী (২৮), জনার্দন দে (৬৫) ও মো. জাবেদ হোসেন (২৫)।

পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, গত ২২ নভেম্বর থেকে ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় রায়হান ও তার সহযোগীদের ধরতে অভিযান শুরু হয়।

গত ২৩ নভেম্বর হাজীরখিল কোদালিয়া টিলায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। সেখান থেকে শটগানের কার্তুজ, খালি খোসা, অস্ত্রের বাট, ট্রিগার, নল, স্প্রিং, ড্রিল মেশিন ও গ্রাইন্ডারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে রায়হান ও তার সহযোগীরা পাহাড়ের গভীরে পালিয়ে যায়। ওইদিন সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে এলাকা ছাড়ার সময় চুরখাঁরহাট এলাকায় স্থানীয় লোকজন তাদের গতিরোধের চেষ্টা করেন। এ সময় রায়হান ও তার সহযোগীরা গুলি ছুঁড়লে ছয়জন আহত হন। পরে স্থানীয় লোকজন রায়হানের সহযোগী ও সিএনজি অটোরিকশাচালক মো. জাবেদ হোসেনকে আটক করেন।

তিনি আরও বলেন, ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান থানা এবং জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা যৌথ অভিযান শুরু করেন। ২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কাজীরহাটের কালাইয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে মো. এমরান হোসেন মাসুদ ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও শটগানের ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরখাঁরহাট বাজারের হাজী নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে মো. ইকতিয়ার ফরহাদকে গ্রেপ্তার করা হয়। তার ঘর থেকে একটি একনলা বন্দুক ও পিস্তলের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এসপি মো.মাসুদ আলম বলেন, বন্দুকটি এজাহার মিয়া এবং গুলিগুলো রায়হান তার কাছে রেখেছিল। পরে সুয়াবিল ইউনিয়নের বেতুয়ারকুল বড় বিল এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. মহররম আলীকে গ্রেপ্তার করা হয়। রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রায়হান ২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত মহররম আলীর বাড়িতে অবস্থান করেছিল। অন্যত্র চলে যাওয়ার সময় নিজের পিস্তল ও গুলি তার কাছে রেখে যান। এ ছাড়া কাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে রায়হান ও এজাহার মিয়ার সহযোগী জনার্দন দে নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছে আরও একটি পিস্তল থাকার তথ্য পেলেও সেটি অন্যত্র হস্তান্তর করায় উদ্ধার করা যায়নি।

তিনি আরও বলেন, একটি ইতালির তৈরি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২২ রাউন্ড পিস্তলের গুলি, একটি একনলা বন্দুক, ১২ রাউন্ড শটগানের কার্তুজ, দুটি খালি খোসা, অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। রায়হান ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরো খবর