1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কারফিউ প্রত্যাহার: খুলল রেস্টুরেন্ট, শপিং মল, সিনেমা হল - আজকের কাগজ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম:
কাতারে ধরা পড়লেন সাবেক বিমান বাহিনী প্রধান তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৩১ অক্টোবর পর্যন্ত নতুন ভোটার নিবন্ধন ও এলাকা পরিবর্তনের সুযোগ আবাসিক ছাত্রদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালককে গণপিটুনি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান শেরপুরে খাল থেকে ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার শুধু বই পড়ালেই প্রকৃত শিক্ষক হওয়া যায় না: ডিসি জাহিদ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী ‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল

কারফিউ প্রত্যাহার: খুলল রেস্টুরেন্ট, শপিং মল, সিনেমা হল

আজকের কাগজবিডি অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২ ২:০৮ পিএম
শেয়ার করুন

করোনার সংক্রমণ কিছুটা কমে যাওয়ায় ভারতের রাজধানী দিল্লির কারফিউ শুক্রবার প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে রেস্টুরেন্ট, শপিং মল ও সিনেমা হল শর্তসাপেক্ষে খোলার ঘোষণা দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, সেখানে রাতের বেলায় কারফিউ বলবৎ থাকবে। স্কুলগুলোও বন্ধ থাকবে বলে জানিয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল।

ধারণক্ষমতার অর্ধেক মানুষ নিয়ে চালু করা যাবে রেস্তোরাঁ, বার এবং সিনেমা হলগুলো। বিয়ের অনুষ্ঠানেও অতিথি সংখ্যা ২০০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে ।

দিল্লিতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি অনিল বাইজল বলেন, শনাক্তের হার কমে আসায় পর্যায়ক্রমে বিধি-নিষেধ শিথিল করার সিদ্ধান্ত হয়েছিল। তার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

দেশটির সরকারি ‍হিসাব অনুযায়ী, গত ১৩ জানুয়ারি দিল্লিতে কোভিড শনাক্ত হয়েছিল ২৮ হাজার ৮৬৭ জনের শরীরে। বৃহস্পতিবার সেই সংখ্যা কমে ৪ হাজার ২৯১ জনে দাঁড়িয়েছে। দিল্লি শহরের হাসপাতালগুলোর ৮৫ শতাংশের বেশি শয্যা এখন খালি বলে জানা গেছে।

এই বিভাগের আরো খবর