1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রুপনগরে বিএনপির বিক্ষোভ আওয়ামী স্বৈরাচাররা ঘাপটি মেরে আছে - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
জাতিসংঘে যুক্তরাষ্ট্র-কিউবার উত্তপ্ত বিতর্ক, সামলালেন খলিলুর রহমান শক্তিশালী গল্প থাকলে শাকিব ছাড়াই সিনেমা সম্ভব: হিমেল আশরাফ ইসরায়েল নির্বাচন: নেতানিয়াহুর জোট ৫৪ আসনে এগিয়ে, সরকার গঠনে অনিশ্চয়তা গঠনের শুনানি ফের পেছাল: হাসিনা-কামালসহ ৮ জনের মুরাদনগরে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রামুতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান

রুপনগরে বিএনপির বিক্ষোভ আওয়ামী স্বৈরাচাররা ঘাপটি মেরে আছে

মোঃ জাকির হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২১ আগস্ট, ২০২৪ ২:০৮ পিএম
শেয়ার করুন

ঢাকা মহানগর উত্তর রুপনগর থানা বিএনপির বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেছেন,স্বৈরাচার আওয়ামী লীগ লুকালেও তার পেতাত্মারা এখনও লুকায়নি। আওয়ামী স্বৈরাচাররা ঘাপটি মেরে আছে। যেকোন সময় মাথা চাড়া দিতে পারে। এজন্য সকলকে সজাগ থাকতে হবে।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন,আমাদের দলের সিনিয়র নেতরা আগেই বলেছেন

চাদাবাজি, দখলবাজি এবং লুটপাটের সহিত আমাদের দলের লোকও যদি জড়িত থাকে তাকেও আইনশৃঙ্খলা বাহিনীর নিকট তুলে দিবেন। বিএনপি এ বিষয়ে কোন ছাড় দিবে না।

আজ বুধবার বিকেলে রাজধানীর রুপনগরের দোয়ারীপাড়া বাজারের সামনে থেকে ছাত্র-জনতার গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনার বিচারের দাবীতে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রুপনগর থানা বিএনপির বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্যে এসব কথা বলেন।

বিক্ষোভ মিছিলটি দোয়াড়ীপাড়া বাজার থেকে শুরু করে বর্ধিত পল্লবীর রোড দিয়ে মিল্ক ভিটার মোড় হয়ে চলন্তিকার মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে রুপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিনিয়ার মজিবুল হক, যুগ্ম আহবায়ক অলিউল হাসনাত তুহিন, শিপু মোল্লা, আব্দুল ওহাব আবু, নাছির উদ্দীন রাজু, নিজাম উদ্দিন জসীম, যুবদল নেতা রওশান হাসান,৭ নং আঞ্চলিক ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন, সাধারণ সম্পাদক খোকন মাদবর,থানা বিএনপির সদস্য আশরাফুল ইসলাম, ইউসুফ মাদবর, রেজাউল কবির রেজা, মিল্লাত, আদিব, শাহজাহান ভূইয়া, আল আমিন, সুলতান মিয়া, ৯২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন,৬ নং আঞ্চলিক ওয়ার্ডের সভাপতি মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মারুফ, সাংগঠনিক সম্পাদক লোকমান সিকদার,যুবদলের থানা আহবায়ক শোয়েব খান, স্বেচ্ছাসেবকদলের থানা সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ টুটুল,শ্রমিকদলের থানা আহবায়ক মোঃ আমিন, সাধারণ সম্পাদক মোঃ মিন্টু, মহিলাদল থানা আহবায়ক শিল্পী আক্তারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর