1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আন্দোলনে নিহত ছাত্রের পরিবারের পাশে বিএনপি নেতা আমিনুল হক - আজকের কাগজ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কড়া জবাব রুমিনের কাভার্ডভ্যান কেটে ৪ কোটি ৮০ লাখ টাকা মুল্যের ইয়াবা সহ ৫ জন আটক দিনাজপুরের ২৯ বিজিবির অভিযান: ভারতীয় ইনজেকশন, ট্যাবলেট ও ইস্কফ সিরাপ জব্দ নওগাঁয় সিন্ডিকেটে জিম্মি আম চাষিরা বায়ান্ন কেজিতে ক্রয় একমন বিক্রয় চল্লিশ কেজিতে কটিয়াদীতে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে: শিক্ষামন্ত্রী পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, পুলিশ কর্মকর্তা সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর নওগাঁয় শিক্ষিকাকে যৌন হেনস্তাকারী অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

আন্দোলনে নিহত ছাত্রের পরিবারের পাশে বিএনপি নেতা আমিনুল হক

মোঃ জাকির হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ৯:৩২ এএম
শেয়ার করুন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত রাজধানীর পল্লবীর শিক্ষার্থীর বাসভবনে গিয়ে পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

আজ (২৬ আগষ্ট) সোমবার দুপুরে ছাত্র- জনতার আন্দোলনে গত ১৯ জুলাই আইইউবি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত আসিফ ইকবাল এর ঢাকার পল্লবীর বাসভবনে যান আমিনুল হক।

আমিনুল হক যখন শহীদ আসিফ ইকবালের পরিবারের খোঁজ খবর নিতে তাদের বাসভবনে আসেন,সেখানে এক শোকবহ পরিবেশ তৈরি হয়। তিনি শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আল আমিন এর কাছে দোয়া প্রার্থনা করেন।

এ সময় আমিনুল হক বলেন, ছাত্র-জনতার এ গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে আমরা এ স্বাধীনতা পেয়েছি। আমরা বাংলাদেশে নতুন করে আর কোন স্বৈরাচারকে দেখতে চাই না। বাংলাদেশে কোন স্বৈরাচারের স্হান হবে না।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শহীদ ছাত্র-জনতার পরিবারের খোঁজ খবর নিতে তাদের বাড়ি যাচ্ছি জানিয়ে তিনি বলেন, আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছি। শহীদ ছাত্র-জনতার পরিবারের জন্য আমরা প্রয়োজনীয় সব কিছুই করব। আমরা সর্বদা তাদের পাশে রয়েছি, ইনশাআল্লাহ থাকবো।

এসময় স্হানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর