1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
তারেক রহমানের ১৭ তম কারামুক্তি দিবসে আদাবরে দোয়া ও আলোচনাসভা - আজকের কাগজ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কড়া জবাব রুমিনের কাভার্ডভ্যান কেটে ৪ কোটি ৮০ লাখ টাকা মুল্যের ইয়াবা সহ ৫ জন আটক দিনাজপুরের ২৯ বিজিবির অভিযান: ভারতীয় ইনজেকশন, ট্যাবলেট ও ইস্কফ সিরাপ জব্দ নওগাঁয় সিন্ডিকেটে জিম্মি আম চাষিরা বায়ান্ন কেজিতে ক্রয় একমন বিক্রয় চল্লিশ কেজিতে কটিয়াদীতে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে: শিক্ষামন্ত্রী পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, পুলিশ কর্মকর্তা সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর নওগাঁয় শিক্ষিকাকে যৌন হেনস্তাকারী অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

তারেক রহমানের ১৭ তম কারামুক্তি দিবসে আদাবরে দোয়া ও আলোচনাসভা

মোঃ জাকির হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪ ৪:২৪ পিএম
শেয়ার করুন

তারেক রহমানের “টেক ব্যাক বাংলাদেশ” ছিল বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আদাবর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মনোয়ার হাসান জীবন বলেছেন, শেখ মজিবুর রহমান যখন বাংলাদেশে একনায়কতান্ত্রিক বাকশাল করেছিলেন,এরপর তার মেয়ে শেখ হাসিনা দেশে যে অফুরন্ত ক্ষতি করেছেন। তা পূরণ করার ওয়াদা নিয়ে তারেক রহমান টেক ব্যাক বাংলাদেশ দিতে চেয়েছিলেন।

তিনি বলেন, সেটা কোন বাংলাদেশ ছিল? বৈষম্যবিরোধী। একটা রাষ্ট্রের নীচ থেকে উপর পর্যন্ত সকল শ্রেনী পেশার মানুষের থাকবে সমান অধিকার। সেটাকে পুঁজি করে আপনাদের দেখা ছাত্রজনতার গণআন্দোলনের রক্তিম বিজয়। বৈষম্যবিরোধী এই আন্দোলনই রুপ নিয়েছিল তারেক রহমানের এক দফা টেক ব্যাক বাংলাদেশ।

বিএনপির এই নেতা বলেন, সেই ছাত্র জনতার বিশাল রক্ত স্রোত ও সারি সারি লাশের বিনিময়ে গত ৫ আগষ্ট স্বৈরাচারীনী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ১৭ তম কারামুক্তি দিবসে ঢাকা মহানগর উত্তর আদাবরে স্হানীয় বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ উপলক্ষ্যে আদাবরের নবীনগর হাউজিং এ আজ ৩ রা সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা, বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘব এবং বৈষম্য বিরোধী গণআন্দোলনে নিহতদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

বিএনপি নেতা আবু মিয়ার সভাপতিত্বে ও মহিমুল হাসান শিপলু সঞ্চালনায় স্হানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপি নেতা মনোয়ার হাসান জীবন গত বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণআন্দোলনে নিহত আদাবর থানার ১০০ নং ওয়ার্ড বিএনপি কর্মী মোঃ জসীম উদ্দিন এর আদাবরস্হ শ্যামলী হাউজিং এর বাসভবনে গিয়ে তার সহধর্মিণীর সাথে দেখা করে পারিবারের খোজ খবর নেন ও আর্থিকভাবে সহায়তা করেন।

এই বিভাগের আরো খবর