
কুড়িগ্রামে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে শাহিন আলম ও লাভলু নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দুই যুবক হলো, রাজারহাট উপজেলা সদর ইউনিয়নের উপেন চৌকি গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাহিন আলম। লাভলু উলিপুর উপজেলার মন্ডলের হাট ব্যাপারি পাড়ার লাভলু। সে শাহিন আলমের সহযোগী।
জানা যায়, শাহিন আলম শনিবার তার ফেসবুক আইডি থেকে মহানবী (সা.) কে নিয়ে অবমাননাকর একটি স্ট্যাটাস দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসলমানেরা ক্ষোভে ফেটে পড়েন। পরে ফেসবুকে অনেকেই তার শাস্তি দাবি করেন। শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ ও মিছিল করেন স্থানীয় ছাত্র জনত।
কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ওহিদুন্নবী সহ একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির ব্যবহার করে উক্ত কটুক্তিকারী শাহীন আলম’ কে দুপুরে কুড়িগ্রাম সদর থেকে গ্রেফতার করে এবং তার তথ্যের ভিত্তিতে এই ঘটনার সাথে জড়িত লাভলু নামের আরো একজনকে উলিপুরের মন্ডলের হাট এলাকা থেকে বিকেল আনুমানিক ৪ টায় গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান বলেন, অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply