1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
পুস্পস্তবক অর্পনকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ আহত-১২ - আজকের কাগজ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: বিজিবি-পুলিশের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপরতা দক্ষিণ ইরানে দফায় দফায় বিস্ফোরণ: কেশম দ্বীপে হামলার দাবি লর্ডসে ফিক্সিংয়ের ১৫ বছর: পাকিস্তানি ক্রিকেটে ট্র্যাজেডির পতনগাথা ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের গোপন হামলার অভিযোগ অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় মুরাসু আজকের খেলার সূচি: এনসিএল ও চ্যাম্পিয়নস লিগের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপে ফেভারিট বাংলাদেশ, শিরোপা জয়ের বড় সুযোগ কূটনৈতিক তৎপরতায় বিশ্ববাজারে কমল তেলের দাম মা ইলিশ রক্ষায় আকাশপথে সফল অভিযান শেষ করল বিমানবাহিনী রোনালদো আগের মতো খেলেন না, দাবি এরিক টেন হাগের

পুস্পস্তবক অর্পনকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ আহত-১২

মোবাশ্বের নেছারী,কুড়িগ্রাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪ ২:০৮ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামে পুস্পস্তবক অর্পনকে কেন্দ্র বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ১২ জন। এরমধ্যে একজনকে গুরত্বর অবস্থায় রংপুর।মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
সোমবার ভোরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাসস্ট্যান্ড চত্বরে বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পন করা হয়। এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শাহিন সিকদার সমর্থক ও জেলা বিএনপির সাবেক সম্পাদক সাইফুর রহমান রানার সমর্থকদের মধ্যে বাক-বিতন্ডার ঘটনা ঘটে।


এরই জেরে সকাল ১০টার দিকে শাহিন শিকদারের পক্ষের দলীয় কার্যালয়ের সামনে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ৯ জন নেতাকর্মী আহত হয়। পরে মোস্তফা গ্রুপের সমর্থকরা শাহীন গ্রুপের উপজেলা অফিসের সাইনবোর্ড নামিয়ে তাল লাগিয়ে দেয়।
এরপর বিকেলে ৪ টার দিকে ভূরুঙ্গামারী উপজেলা শহরের সাদ্দাম মোড়ে শাহিন শিকদারের বাড়িতে ভাঙচুর করে বিপক্ষ গ্রুপের লোকজন। এসময় ১০ টা মোটরসাইকেল ভাঙচুর করে। এতে ৩জন আহত আহত হয়।
ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ মোতায়ন আছে।
এদিকে জেলা বিএনপির সাবেক সম্পাদক সাইফুর রহমান রানা আজকে কাগজকে জানান, এ বিষয়ে কিছু জানি না। আমি চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছি। ফরিদুল ইসলাম শাহিন সিকদার বহিস্কৃত। সে বিএনপির কিছুই না। ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়েম আহমেদ বলেন, মারামারি ঘটনায় হাসপাতালে ৪জন চিকিৎসাধীন রয়েছে। জন চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে একজনের অবস্হা গুরত্বর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এই বিভাগের আরো খবর